
শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সং-এর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রাথমিক বিদ্যালয়ে নজরদারি বাড়াতে হবে: গণশিক্ষা মন্ত্রী
শিক্ষার ভিত্তি প্রাথমিক বিদ্যালয় থেকে তৈরি হয় সেজন্য এখানেই নজরদারি বাড়াতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (বুধবার, ৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হলরুমে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

২৭তম বিসিএস কর্মকর্তাদের যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়: শিক্ষামন্ত্রী
২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর তাদের যোগদান দেশের প্রশাসনিক ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত অধ্যায় বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (সোমবার, ২ মার্চ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের অংশগ্রহণে ২০৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কিশোররা রাতে অযাচিতভাবে রাস্তায় ঘুরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ: শিক্ষামন্ত্রী
রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে এবং এখন থেকে রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি।

শিক্ষাব্যবস্থাকে ‘হাস্যকর অবস্থান’ থেকে উন্নত পর্যায়ে নিতে চাই: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে ‘হাস্যকর অবস্থান’ থেকে উন্নত পর্যায়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বাজেটে শিক্ষার বরাদ্দ জিডিপির তুলনায় এখনো কম। আগে অগ্রাধিকার ঠিক করতে হবে, তারপর বরাদ্দ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।’