শিক্ষাক্ষেত্রে ‘সহযোগিতা বাড়াতে’ চীন গেলেন শিক্ষামন্ত্রী

চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং ও শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং ও শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন | ছবি: সংগৃহীত
0

শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ ও চীনের সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যে চীন সফরে গেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

ঢাকা ছাড়ার সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সফরকালে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। এসব বৈঠকে শিক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

এছাড়া তিনি চীনের বিভিন্ন শিক্ষা বিষয়ক ফোরাম ও সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি দেশটির বিভিন্ন টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করার কথা রয়েছে।

সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা-সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে।

এসএস