রাজউকের অভিযানে দখলমুক্ত সরকারি ১৭ একর জমি
রাজধানীর মতিঝিলে সেনাবাহিনীর সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজউক। বাংলাদেশ ব্যাংকের পেছনে প্রায় ২০০ অবৈধ মোটর ওয়ার্কশপ ও গ্যারেজ উচ্ছেদ করে ১৭ একর সরকারি জমি দখলমুক্ত করা হবে। যেখানে নির্মিত হবে পার্ক। ব্যাবসায়ীদের অভিযোগ, পর্যাপ্ত সময় না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে। প্রায় ৫ হাজার পরিবারের রুটি-রুজি নিশ্চিতে পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।