‘তেরঙ্গা উড়ানো যে অপরাধ নয়, তা দেখিয়ে দেব’—অভিজিৎ দীপকে
শুক্রবার কনট প্লেসে জমায়েতের ডাক
জাতীয় পতাকা নিয়ে আগামী শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পাঁচটায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জড়ো হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, ‘তেরঙ্গা উড়ানো যে অপরাধ নয়, তা আমরা দেখিয়ে দেব।’ ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।