
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

২০ সেকেন্ডে মোটরসাইকেল চুরি, পাঠানো হতো লাকসামে
বিশেষ কায়দায় মাত্র ২০ সেকেন্ডে ভেঙে ফেলা হতো মোটরসাইকেলের লক। ব্যবহার হতো লোহার বিশেষ চাবি। এরপর চুরি করা সেই মোটরসাইকেল পাঠানো হতো কুমিল্লার লাকসামে। রাজধানীতে মোটরসাইকেল চুরির এই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম। আজ (রোববার, ১৮ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব জানান তিনি। চক্রের মূল হোতা রফিককে গ্রেপ্তারের দাবিও করেছে ডিবি। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

দেশের ২৭৭৭ পূজামণ্ডপের নিরাপত্তা দেবে বিজিবি
সারা দেশের ২ হাজার ৭৭৭টি পূজামণ্ডপ নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিশ্চিত মনে দুর্গাপূজা পালনে সনাতনী ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি সদর দপ্তর।

কুমিল্লায় সীমান্তে বিএসএফের কাছে দুই পুলিশ সদস্য আটক
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীমান্ত দিয়ে মাদক উদ্ধার অভিযানে যাওয়া দুই পুলিশ সদস্যকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

কুমিল্লায় অজ্ঞাত গাড়ির চাপায় নিহত দম্পতি
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে অস্ত্র-গুলিসহ ‘কোবরা গ্রুপের’ সোহেল গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত ‘কোবরা গ্রুপ’ ও ‘সোহেল গ্রুপের’ প্রধান হিসেবে পরিচিত সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে এসআরবি-১১। গতকাল (রোববার, ১১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওমরাহ পালনে গিয়ে সৌদিতে হামলায় নিহত কুমিল্লার নাসরুল্লাহ
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে হামলায় নিহত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরী (৪৫)। তিনি উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা এবং হাফেজ মাহমুদুল্লাহর বড় ছেলে।

কুমিল্লায় নিখোঁজের ৪ দিন পর জমি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
কুমিল্লায় নিখোঁজের ৪ দিন পর একটি ফসলি জমি থেকে জান্নাতুল তাসনিম নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) ভোর ৬টার দিকে জগতপুর গ্রামের কাছিকাটা মসজিদ সংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাসনিম সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত ছিল।

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৬৩
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক ২৫৪
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। গতকাল (শনিবার, ২৬ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানায় একযোগে অভিযানে তাদের আটক করা হয়।

অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পরিবর্তন করা হয়েছে। সাব-ইন্সপেক্টরের বদলে এখন থেকে পরিদর্শক পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তা মামলাটির তদন্ত পরিচালনা করবেন। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।