ডিবি সদস্য ও জেলা পুলিশের সব ইউনিট কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন থানা এলাকার কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতপ্রবণ স্থানগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
৭টা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে আটক ৩৭৯ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
উঠতি বয়সী কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। একইসঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।





