
যে ৯ উপজেলায় চালু হচ্ছে ‘কৃষক কার্ড’, থাকবে যেসব সুবিধা
দেশের কৃষি ব্যবস্থাকে ডিজিটাল ফ্রেমওয়ার্কের আওতায় আনতে প্রাথমিকভাবে ৮টি বিভাগের ৯টি উপজেলায় ‘কৃষক কার্ড’ (Agriculture Card) কর্মসূচি চালু হতে যাচ্ছে। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৪ এপ্রিল (বাংলা নববর্ষের দিনে) প্রধানমন্ত্রী তারেক রহমান (Prime Minister Tarique Rahman) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল (বুধবার, ৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

পহেলা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড দেয়া হবে: কৃষিমন্ত্রী
পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে দেশের প্রান্তিক কৃষকদের পহেলা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। প্রাথমিকভাবে ৯ উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে প্রান্তিক কৃষকদের কৃষক কার্ড দেয়া হবে বলে জানান মন্ত্রী।

বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা: চাপ সামলাতে কোন পথে হাঁটবে সরকার?
অর্থনীতি পুনরুদ্ধারে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণার মধ্যেই নতুন করে শঙ্কা তৈরি করলো ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাত। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ও সরবরাহে ঝুঁকি বাড়ায় চাপে পড়তে পারে দেশের অর্থনীতি। অর্থনীতিবিদরা বলছেন, এমন পরিস্থিতিতে স্বল্পমেয়াদি স্থিতিশীলতার পাশাপাশি পরিকল্পনায় রাখতে হবে বাস্তবভিত্তিক ও টেকসই কাঠামোগত পরিবর্তনের সুযোগ।

‘কৃষক কার্ড’ দেবে সরকার: কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
দেশের প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে এক বৈপ্লবিক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। টিসিবির ফ্যামিলি কার্ডের (TCB Family Card) আদলে এবার সারাদেশে চালু হতে যাচ্ছে ‘কৃষক কার্ড’ (Krishak Card)। এর মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি সুযোগ-সুবিধা পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে। গতকাল (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।

ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডের আদলে দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ করতে যাচ্ছে সরকার। তবে আপাতত এটি ব্যাপক পরিসরে শুরু না হয়ে ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালু করা হবে। এমন তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী
কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ বলেছেন, চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে। মন্ত্রী আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবো: কৃষি প্রতিমন্ত্রী
সরকারে গেলে কৃষকদের সার, বীজ ও কীটনাশকসহ কৃষি প্রণোদনার জন্য ‘কৃষক কার্ড’ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ করার কথা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

‘বিতর্ক সৃষ্টি করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেয়ার নামে টাকা চাচ্ছে প্রতারক চক্র’
বিতর্ক সৃষ্টির জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেয়ার নামে একটি প্রতারক চক্র টাকা চাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।