কৃষ্ণচূড়া
তপ্ত দুপুরে রাজবাড়ীর পথে পথে কৃষ্ণচূড়ার আগুনরাঙা আমন্ত্রণ

তপ্ত দুপুরে রাজবাড়ীর পথে পথে কৃষ্ণচূড়ার আগুনরাঙা আমন্ত্রণ

প্রকৃতি এখন বৈশাখের শেষ প্রান্তে। আকাশে প্রচণ্ড তাপদাহ, তপ্ত রোদে ওষ্ঠাগত প্রাণিকুল। গ্রীষ্মের এই নিস্প্রাণ রুক্ষতাকে ছাপিয়ে প্রকৃতি যেন এখন নিজের প্রাণ ফিরে পেয়েছে এক মায়াবী সৌন্দর্যে। চারদিকে এখন শুধুই লাল রঙের জয়গান। গ্রীষ্মের ঘামঝরা দুপুরে প্রকৃতিতে নিজেকে আপন মহিমায় মেলে ধরেছে কৃষ্ণচূড়া। গ্রামবাংলার অপরূপ প্রতিচ্ছবিকে নতুন রূপে সাজিয়ে দিচ্ছে এই রক্তিম ফুল।

সবুজের সঙ্গী ফুল, শত্রু শহরের ধোঁয়া!

সবুজের সঙ্গী ফুল, শত্রু শহরের ধোঁয়া!

গ্রীষ্মের শেষে বর্ষার জয়গান। কাঠফাটা রোদের পর বজ্র বৃষ্টির যেন আষাঢ়-শ্রাবণের ছায়াসঙ্গী। চোখ মেলে প্রকৃতির দিকে তাকালেই গাছে গাছে ধরা দেয় জারুল, সোনালু, কৃষ্ণচূড়া কিংবা সমুদ্র জবারা। তবে ক্রমশ বাড়ছে প্রকৃতি ধ্বংসের আয়োজন। মানবসৃষ্ট কারণে নষ্ট হচ্ছে বনভূমি, কমছে সবুজ।

নাটোরের উত্তরা গণভবনের আঙিনা যেন প্রকৃতির রঙিন ক্যানভাস

নাটোরের উত্তরা গণভবনের আঙিনা যেন প্রকৃতির রঙিন ক্যানভাস

ঝকঝকে রোদে লাল টুকটুকে এক শিল্পকর্ম। খরতাপ ছাপিয়ে এ যেন প্রকৃতির আঁকানো রঙিন ক্যানভাস। প্রকৃতিতে এমন শিল্পের ছোঁয়া লেগেছে নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবনের আঙিনায়।

ফুল আর সবুজে রঙিন বৈশাখের দিন

ফুল আর সবুজে রঙিন বৈশাখের দিন

এই হয়তো কৃষ্ণচূড়ার লালে আপনার চোখ ধাঁধিয়ে যাবে, আবার হয়তো কিছুক্ষণ কাঠগোলাপের সাদার মায়ায় আপনার মন হারিয়ে যাবে। আবার এমনও হতে পারে সোনালুর সোনাঝরা রঙে হারিয়ে যাবেন আপনি নিজেই। বৈশাখের এই দিনে নগরীতে চলার পথে নিঃসন্দেহে আপনার এমন হবেই কারণ পুষ্পবৃক্ষে ছেয়ে আছে পুরো শহর। ছুটির দিনে গ্রীষ্মের সেই ফুলকে ফ্রেম বন্দী করতেও ছুটে আসছেন অনেকে।

সৌন্দর্যের ডালি সাজিয়ে প্রশান্তি দিচ্ছে কৃষ্ণচূড়া

সৌন্দর্যের ডালি সাজিয়ে প্রশান্তি দিচ্ছে কৃষ্ণচূড়া

গ্রীষ্মের প্রখর রোদের সবটুকু উত্তাপ গায়ে মেখে সবুজ চিরল পাতার মাঝে ফুটেছে রক্তিম পুষ্পরাজি। দূর থেকে দেখলে মনে হয় যেন আগুন জ্বলছে, নাম তার কৃষ্ণচূড়া। অপরূপ সৌন্দর্যের ডালি সাজিয়ে দৃষ্টিনন্দন হয়ে সড়কে ঠায় দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া গাছ। আর জৈষ্ঠ্যের তাপপ্রবাহে ওষ্ঠাগত পথিকের মনে কৃষ্ণচূড়ার ছায়া অন্যরকম এক প্রশান্তি এনে দিচ্ছে।

অপরিকল্পিত নগরায়নে রাজশাহীতে বাড়ছে গরম

অপরিকল্পিত নগরায়নে রাজশাহীতে বাড়ছে গরম

অপরিকল্পিত নগরায়ন আর পরিবেশ বিনষ্টকারী প্রকল্পে গরম বাড়ছে রাজশাহীতে। সবুজায়নে বছরে কোটি কোটি টাকা খরচেও সুফল মিলছে না। ভূ-ত্বকের উষ্ণতা বৃদ্ধিতে গরম ও খরতাপের সময়কাল বাড়ছে নগরে। ভবিষ্যতের নগর পরিকল্পনায় পরিবেশ নিয়ে সতর্ক হবার পরামর্শ বিশেষজ্ঞদের। নগর সবুজায়নে জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ বিশিষ্ট নাগরিকদের।