ফ্রান্সে প্রমোদতরি অবরুদ্ধ, ১৭০০ যাত্রী ও ক্রু আটকা
ফ্রান্সের বোর্দো বন্দরে একটি প্রমোদতরিতে এক বৃদ্ধ যাত্রীর মৃত্যুর পর সেটিকে অবরুদ্ধ করে রেখেছে দেশটির কর্তৃপক্ষ। ‘অ্যাম্বিশন’ নামের ওই জাহাজের ১ হাজার ৭০০ জনের বেশি যাত্রী ও ক্রুকে আপাতত জাহাজ থেকে নামতে দেয়া হচ্ছে না। ধারণা করা হচ্ছে, সংক্রামক ‘নোরোভাইরাস’-এর প্রভাবে ওই যাত্রীর মৃত্যু হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।