গণমাধ্যম
হোয়াইট হাউসে ৩ গণমাধ্যম নিষিদ্ধ, ট্রাম্পের যৌথ কাভারেজ স্থগিত করলো নেটওয়ার্কগুলো

হোয়াইট হাউসে ৩ গণমাধ্যম নিষিদ্ধ, ট্রাম্পের যৌথ কাভারেজ স্থগিত করলো নেটওয়ার্কগুলো

সিএনএন, পলিটিকো ও এমএস নাও এই তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ সম্প্রচার বা পুল কাভারেজ স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান টেলিভিশন নেটওয়ার্ক। এর ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ট্রাম্পের নিউ ইয়র্ক আগমন কিংবা এয়ার ফোর্স ওয়ানে ওঠার কোনো ফুটেজ বা সরাসরি সম্প্রচার দেখা যায়নি।

গণমাধ্যমের ওপর বিধিনিষেধের মধ্যেই ট্রাম্প টিভি চালু করলো হোয়াইট হাউস

গণমাধ্যমের ওপর বিধিনিষেধের মধ্যেই ট্রাম্প টিভি চালু করলো হোয়াইট হাউস

সংবাদমাধ্যমের সঙ্গে বাড়তে থাকা বিরোধের মধ্যেই ট্রাম্প প্রশাসন ও তাদের বিভিন্ন অর্জনের খবর প্রচার করতে ২৪ ঘণ্টার ভিডিও স্ট্রিমিং চ্যানেল ট্রাম্প টিভি চালু করেছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে সম্প্রচারিত এই চ্যানেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ও প্রশাসনিক কর্মকাণ্ডের ভিডিও প্রচার করা হচ্ছে।

ইংল্যান্ডকে র‌্যাংকিংয়ের শীর্ষে তুলতে চাই: স্টিফেন ফ্লেমিং

ইংল্যান্ডকে র‌্যাংকিংয়ের শীর্ষে তুলতে চাই: স্টিফেন ফ্লেমিং

‘ইংল্যান্ডকে র‌্যাংকিংয়ের শীর্ষে তুলে আনতে চাই’- দায়িত্ব নিয়ে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং।

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়, এমন আইন আমরা চাই না: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়, এমন আইন আমরা চাই না: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন কোনো আইন হবে না বলে আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ‘আমরা চাই না, এমন কোনো আইন হোক, যে আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়। কারও কণ্ঠ দমনের চেষ্টা হবে না।’

আমরা মিডিয়া কন্ট্রোল করছি না, করবোও না: তথ্য প্রতিমন্ত্রী

আমরা মিডিয়া কন্ট্রোল করছি না, করবোও না: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমরা মিডিয়া কন্ট্রোল করছি না, করবোও না। তবে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।

নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমানের উন্নয়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ‘কোনো নীতিমালা করে মানুষকে নৈতিকভাবে ভালো করা যায় না। নীতিমালার মাধ্যমে হয়তো সাংবাদিকতাকে আইনের আওতায় আনা সম্ভব, কিন্তু সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনের জন্য প্রয়োজন নৈতিক শিক্ষা।’

গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সংবাদমাধ্যমের অসত্য তথ্য দিয়ে গবেষণা প্রতিবেদন, দুঃখপ্রকাশ সিপিডির

সংবাদমাধ্যমের অসত্য তথ্য দিয়ে গবেষণা প্রতিবেদন, দুঃখপ্রকাশ সিপিডির

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই না করে গবেষণা প্রতিবেদনে ব্যবহারের কারণে তৈরি হওয়া বিভ্রান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সমালোচনার মুখে অবশেষে পুনর্গঠিত হচ্ছে র‌্যাব; স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

সমালোচনার মুখে অবশেষে পুনর্গঠিত হচ্ছে র‌্যাব; স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

দীর্ঘ সমালোচনার মুখে অবশেষে, পুনর্গঠিত হচ্ছে-র‌্যাব। তবে, প্রস্তাবিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গঠন হচ্ছে একটি বহুমুখী অভিযোগ প্রতিকার কমিটি। তবে বিশেষজ্ঞদের মতে, কেবল কাগজে-কলমে আইন প্রণয়ন নয়, নতুন এই বাহিনীর সুফল নির্ভর করবে এর সঠিক ও নিরপেক্ষ বাস্তবায়নের ওপর।

বর্তমান সরকারের আমলের মতো স্বাধীন গণমাধ্যম চর্চা আর কোনো সময় ছিল না: তথ্যমন্ত্রী

বর্তমান সরকারের আমলের মতো স্বাধীন গণমাধ্যম চর্চা আর কোনো সময় ছিল না: তথ্যমন্ত্রী

বর্তমান সরকারের আমলের মতো এত স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে আর কোনো সময় ছিল না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (বুধবার, ১৯ আগস্ট) সকালে তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাবার মৃত্যুতে অনির্দিষ্টকালের ছুটিতে মেসি

বাবার মৃত্যুতে অনির্দিষ্টকালের ছুটিতে মেসি

অনির্দিষ্ট সময়ের জন্য ছুটি নিলেন লিওনেল মেসি। বাবার মৃত্যুতে মানসিক ভাবে বিধ্বস্ত মেসি আপাতত ফুটবল থেকে দূরে থাকবেন। ক্লাব মায়ামি ছুটি মঞ্জুর করেছে বলে আর্জেন্টিনা বিভিন্ন গণমাধ্যমের খবর। তবে ঠিক কত দিন বিশ্রাম থাকবেন লিও সে বিষয়ে কিছু স্পষ্ট করেনি ক্লাব কর্তৃপক্ষ।

গণমাধ্যমও আ.লীগকে ফ্যাসিস্ট তৈরিতে ভূমিকা রেখেছিলো: জামায়াত আমির

গণমাধ্যমও আ.লীগকে ফ্যাসিস্ট তৈরিতে ভূমিকা রেখেছিলো: জামায়াত আমির

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ হওয়ার পেছনে গণমাধ্যমকে একটি কারণ হিসেবে তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গণমাধ্যমকে বলা হয় জাতির দর্পণ। তবে অনেক গণমাধ্যমও আওয়ামী লীগকে ফ্যাসিস্ট তৈরিতে ভূমিকা রেখেছিলো।’ এছাড়া আওয়ামী লীগ আমলে সরকারের সঙ্গে জনগণের মালিক-প্রজার সম্পর্ক ছিলো বলেও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।