রোববার ম্যানচেস্টারে গণমাধ্যমের মুখোমুখি হন এই কিউই কিংবদন্তি। সেখানে তিনি বলেন, বিশ্বের নাম্বার ওয়ান টেস্ট দলের কোচ হওয়া আমার লক্ষ্য।
একইসঙ্গে তার অন্যতম প্রধান টার্গেট অ্যাশেজ সিরিজ। তিনি বলেন, সারা জীবন বাইরে থেকে অ্যাশেজ উপভোগ করেছি। এটা এমন একটা সিরিজ যার জন্য আমি মুখিয়ে আছি। এটা আমার অন্যতম লক্ষ্যমাত্রা হবে।
ফ্লেমিং জানিয়েছেন, এরইমধ্যে অধিনায়ক জো রুটের সঙ্গে তিনি কথা বলেছেন। দু’জন মিলে দীর্ঘমেয়াদি কিছু পরিকল্পনাও হাতে নিয়েছেন। সাম্প্রতিক সময়ে টেস্টে একের পর এক সিরিজ হারের পাশাপাশি বিতর্কিত কর্মকাণ্ডে বেশ বিধ্বস্ত অবস্থায় ছিল ইংল্যান্ড দল।
সেখান থেকেই দলকে টেনে তোলার দায়িত্ব চেপেছে ফ্লেমিংয়ের কাঁধে।





