গ্রেপ্তার
শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩

শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গতকাল (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল থানাধীন ৮ নম্বর রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে আল আমিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গুলশানে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

গুলশানে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের উদ্দেশে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিছিল থেকে আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার হয়েছে।

মৌলভীবাজারে ডিবির অভিযান: ১৮ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৪

মৌলভীবাজারে ডিবির অভিযান: ১৮ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৪

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারের সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের পাজেরো জীপ গাড়িও জব্দ করা হয়।

নারায়ণগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে ১০ জনকে অপহরণ, মূলহোতাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে ১০ জনকে অপহরণ, মূলহোতাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে ১০ জনকে অপহরণ করে একটি বাসায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ অপহরণ চক্রের মূলহোতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ। এসময় জিম্মিদশায় থাকা ১০ ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত চিন্ময়

মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত চিন্ময়

মায়ের শেষকৃত্যে অংশ নেয়ার জন্য কারাবন্দি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেয়া হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নিয়ে আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) দুপুরে এই আদেশ দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। এর আগে প্যারোলে মুক্তির জন্য চিন্ময়ের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানানো হয়।

রাজধানীর গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজধানীর গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২

বিদেশি দুটি পিস্তলসহ অটো স্বজল গ্রুপের দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ৩০ আগস্ট গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা উপস্থিত ছিলো বলে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় র‍্যাব।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬, মামলা ৩৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬, মামলা ৩৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও

দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

হেরোইনসহ আটক যুবক গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড

হেরোইনসহ আটক যুবক গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ০.৫ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান তন্ময় (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে আদালতের সামারি ট্রায়ালে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।