চলচ্চিত্র
আবারও পেছালো সালমান শাহ হত্যার প্রতিবেদন দাখিলের তারিখ

আবারও পেছালো সালমান শাহ হত্যার প্রতিবেদন দাখিলের তারিখ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা এ মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।

কন্যা জাইমাকে নিয়ে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী

কন্যা জাইমাকে নিয়ে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী

সিনেমা দেখতে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এসময় তারা ‘প্রোজেক্ট হেল মেরি’ ছবিটি উপভোগ করেন। সংস্কৃতি ও সুস্থ ধারার সিনেমাকে উৎসাহ দিতেই তার এ উদ্যোগ বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষা, সাংবাদিকতা, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা পরবর্তী নাট্য আন্দোলনে সেলিম আল দীনের ভূমিকা নিয়ে আলোচনা

স্বাধীনতা পরবর্তী নাট্য আন্দোলনে সেলিম আল দীনের ভূমিকা নিয়ে আলোচনা

বাংলাদেশের কিংবদন্তী নাট্যকার সেলিম আল দীন স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের নাট্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে আযোজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

খালেদা জিয়ার বিদায়ে তারকাদের শোক

খালেদা জিয়ার বিদায়ে তারকাদের শোক

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আপসহীন এই নেত্রীর বিদায়ে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ঢাকাই চলচ্চিত্রের অভিনয়শিল্পী ও নির্মাতারাও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় তাকে স্মরণ করছেন।

বিশ্বজুড়ে ‘অ্যাভাটার’ ঝড়: ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় কী চমক রেখেছেন জেমস ক্যামেরন?

বিশ্বজুড়ে ‘অ্যাভাটার’ ঝড়: ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় কী চমক রেখেছেন জেমস ক্যামেরন?

২০০৯ সালে ‘অ্যাভাটার’ মুক্তি পাওয়ার পর বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস বদলে গিয়েছিল। দীর্ঘ ১৩ বছর পর ২০২২ সালে এসেছিল ‘দ্য ওয়ে অব ওয়াটার’। আর এবার ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পেল এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে বইছে ঝোড়ো হাওয়া। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসেও সিনেমাটি দর্শকরা উপভোগ করছেন।

‘নারীর ক্ষমতায়ন ও চলচ্চিত্রে ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘নারীর ক্ষমতায়ন ও চলচ্চিত্রে ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নারীদের অংশগ্রহণে চলচ্চিত্র চর্চা, প্রদর্শন ও সচেতনতা বৃদ্ধির জন্য ‘নারীর ক্ষমতায়ন ও চলচ্চিত্রে ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় সেমিনার হলে উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এ অনুষ্ঠান আয়োজন করে।

সালমান শাহ কীভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না: শাবনূর

সালমান শাহ কীভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না: শাবনূর

চিত্রনায়িকা শাবনূর (কাজী শারমিন নাহিদ নূপুর), বর্তমানে খুব একটা সিনে রিলে দেখা যায় না। থাকেনও দেশের বাইরে। দীর্ঘ অবসর ভেঙে ২০২৪ সালে 'রঙ্গনা' এবং 'মাতাল হাওয়া' নামে দুটি নতুন সিনেমায় কাজ করার ঘোষণা দেন এই নায়িকা। তবে সম্প্রতি আবারও তার নাম আলোচনায়। এবারের ইস্যু তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুরহস্যের পুনঃতদন্ত। প্রয়াত এই নায়কের মৃত্যুর তদন্ত ইস্যুতে শাবনূরকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু পোস্ট আলোচনায় এসেছে। এ বিষয় নিয়ে মুখ খুললেন ‘স্বপ্নের ঠিকানা’ খ্যাত এ অভিনেত্রী।

শহর চিনবে তার আসল নায়ক: শাকিবের ‘প্রিন্স’ সিনেমার মোশন পোস্টার উন্মোচন

শহর চিনবে তার আসল নায়ক: শাকিবের ‘প্রিন্স’ সিনেমার মোশন পোস্টার উন্মোচন

ছুটির দিনে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান চমক দিয়েছেন। ২০২৬ সালের ঈদুল ফিতরকে লক্ষ্য করে আজ (শুক্রবার, ২২ আগস্ট) উন্মুক্ত করা হয়েছে তার নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’–এর মোশন পোস্টার।

নায়করাজ রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

নায়করাজ রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ২১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২৩ আগস্ট তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। একাধারে অভিনয়, প্রযোজনা ও পরিচালনায় তার পদচারণা ছিল। রাজ্জাককে হারিয়ে দেশের শোবিজ অঙ্গনে সৃষ্টি  শূন্যতা আজও মনে করায় তাকে।

‘সরকারি অনুদানের চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে’

‘সরকারি অনুদানের চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। এর অংশ হিসেবে মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্রের মানোন্নয়ন-বিষয়ক কর্মশালা আয়োজন করা হবে। তিনি বলেন, ‘কর্মশালায় চলচ্চিত্র বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হবে। এই কর্মশালা চলচ্চিত্রের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন

বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত বিশ্ব স্বীকৃত চলচ্চিত্র উৎসব ‘বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ (বিআইএফএফ)’-এ ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়েছে।