আজ (শুক্রবার, ৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে পৌঁছান তারেক রহমান। প্রথমে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পরে প্রেস উইং থেকে তথ্য নিশ্চিত করা হয়।
ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রোজেক্ট হেল মেরি’ ছবিটি দেখেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘ছুটির দিনে বিনিদনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। ছবি দেখেছেন। ৭টা ১০ শুরু হয়েছে। ১০টায় ১০ শেষ হয়েছে।'
২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সাইন্স ফিকশন চলচ্চিত্র 'প্রজেক্ট হেইল মেরি', যা অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত, স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।





