
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে আত্মনির্ভরশীল করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ৫৯ বিজিবি। এ লক্ষ্যে প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’।

চাঁপাইনবাবগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৬
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। আজ (রোববার, ২৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মুনসুর বিলে এ ঘটনা ঘটে।

টিসিবির গোডাউনে আগুন; নেভাতে গিয়ে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির এক ডিলারের গুদামে অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল (বুধবার, ২২ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার হাটবাকইল এলাকায় এ ঘটনা ঘটে।

ভাঙন কবলিত মানুষের দোরগোড়ায় বিজিবির চিকিৎসাসেবা
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী তীরবর্তী প্রত্যন্ত সীমান্ত এলাকায় অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) সকালে সদর উপজেলার নারায়ণপুর এবং শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাসিন্দাদের জন্য এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

চিকিৎসক সংকটে নাজুক চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সেবা
চাঁপাইনবাবগঞ্জের প্রায় ১৮ লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল। দীর্ঘদিনের চিকিৎসক সংকটের মধ্যেই সম্প্রতি একসঙ্গে সাতজন চিকিৎসক বদলি হওয়ায় আরও নাজুক হয়ে পড়েছে হাসপাতালের স্বাস্থ্যসেবা। অনুমোদিত ৮৫টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩৮ জন চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেক রোগীকেই অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে। শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য জানানো হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষর।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে, সংসদে জানালেন নৌমন্ত্রী
২০২৯ সালের মধ্যে কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (সোমবার, ১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনে প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত, চালক আটক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শের মোহাম্মদ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ (বুধবার, ৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নেকজন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শের মোহাম্মদের বাড়ি উপজেলার চরধরমপুর গ্রামে। এ ঘটনায় মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।

বসত বাড়িতে হেরোইনের প্যাকেটজাত; একই পরিবারের চারজনকে গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ৫ জুলাই) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুলকুড়ি সিএনবি ঘাটে মো. সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। আব্দুর রহমান চরবাগডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ হলো পুশ ইনের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্তে বিএসএফের পুশ ইনের প্রচেষ্টা গ্রামবাসীর যৌথ তৎপরতায় প্রতিহত করেছে বিজিবি। গতকাল (শুক্রবার, ৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার চকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

টোল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি’, চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোল প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে শিক্ষার্থীসহ নিখোঁজ ৩
চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে দুই স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ হয়েছেন। আজ (মঙ্গলবার, ৩০ জুন) দুপুরে সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের আলিমনগর ঘাট এবং মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন; ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার তৈরি পোশাক পুড়ে গেছে। আজ (বুধবার, ২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের রাজশাহী স্টোরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের আরও কয়েকটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে।