হরমুজ প্রণালি পুনরায় চালু করতে জাতিসংঘের নতুন টাস্কফোর্স
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ করতে জাতিসংঘ একটি নতুন টাস্কফোর্স গঠন করেছে। জাতিসংঘের শীর্ষ লজিস্টিকস কর্মকর্তা জর্জ মোরেইরা দা সিলভা এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।