Recent event
জামায়াত আমির
সত্য প্রকাশিত হোক, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী: জামায়াত আমির

সত্য প্রকাশিত হোক, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সত্য প্রকাশিত হোক। মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে: জামায়াত আমির

ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে: জামায়াত আমির

ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও, ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ছোট বিষয়ে ছাড় দিলেও বড় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। এসময় মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের নারী কর্মীকে বিএনপির কর্মী দ্বারা হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যান জামায়াতে ইসলামী আমির। এ সময় নারী হেনস্তা বিষয়ে সেনাবাহিনীর সদস্যদের ব্যবস্থা নিতে বলেন তিনি। এছাড়াও ঢাকা ১৫ আসনে একটি কেন্দ্র দখলের অভিযোগ আনে দলটি।

দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেয়ার সুযোগ দেয়া হয়েছে: জামায়াত আমির

দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেয়ার সুযোগ দেয়া হয়েছে: জামায়াত আমির

দীর্ঘ প্রতীক্ষার পর এবার নির্বাচনে ভোট দেয়ার সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল ভোটকেন্দ্রে ভোট দেয়ার পর তিনি এ কথা বলেন।

মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দিলেন শফিকুর রহমান

মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দিলেন শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোট দিয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াত আমির ও ৭টা থেকে রাত ৮টার মধ্যে বিএনপি চেয়ারম্যান ভাষণ দেবেন বলে জানা যায়।

জাইমা রহমানের সঙ্গে জামায়াত আমিরকে বিতর্কে আসার আহ্বান আলালের

জাইমা রহমানের সঙ্গে জামায়াত আমিরকে বিতর্কে আসার আহ্বান আলালের

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল জাইমা রহমানের সঙ্গে জামায়াত আমিরকে বিতর্কে আসার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আগে আমাদের জাইমা রহমানের সঙ্গে বিতর্ক করে জিতে আসুন।’ গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) বিকেলে কালিরবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন

‘নারীবিদ্বেষী ও অবমাননাকর’ বক্তব্য দেয়ার অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছেন ১১টি নারী সংগঠন।

টি-২০ বিশ্বকাপ থেকে আমাদের পরিকল্পিতভাবে দূরে রাখা হলো: জামায়াত আমির

টি-২০ বিশ্বকাপ থেকে আমাদের পরিকল্পিতভাবে দূরে রাখা হলো: জামায়াত আমির

বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচ না খেলতে চাওয়ায়, বাংলাদেশকে বাদ দিয়েই শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বাংলাদেশ এ বিশ্বকাপে অংশ নিতে না পারায় দুঃখপ্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।

নির্বচনি প্রচারণায় আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

নির্বচনি প্রচারণায় আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

নির্বাচনি প্রচারণায় আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) সিলেট যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সফরে সিলেটের চার জেলায় নির্বাচনি জনসভায় যোগ দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেবেন তিনি। জামায়াত আমিরের আগমন ও জনসভা ঘিরে প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট জেলা ও মহানগর জামায়াত।

শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই বিশ্রাম নিলেন জামায়াত আমির

শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই বিশ্রাম নিলেন জামায়াত আমির

ঝালকাঠিতে নির্বাচনি জনসভা শেষে ব্যতিক্রমী এক দৃশ্যের অবতারণা হয়। শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই কিছুক্ষণ বিশ্রাম নিতে দেখা গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে। অল্প সময়ের জন্য তিনি মঞ্চে শীতল পাটি বিছিয়ে তাতে শুয়ে পড়েন। এসময় উপহার প্রদানকারী দুই সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন তিনি।

প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনা করি: শফিকুর রহমান

প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনা করি: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার মাধ্যমে নিজ নিজ দলের ইশতেহার জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

জামিন পেলেন বঙ্গভবনের সেই কর্মকর্তা ছরোয়ার

জামিন পেলেন বঙ্গভবনের সেই কর্মকর্তা ছরোয়ার

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরোয়ার আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।