অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর দাম বাড়তি দেখে দেশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, সরকারের এমন যুক্তির সমালোচনা করেন জামায়াত আমির।
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি আশেপাশের দেশের অর্থনীতির সমান নয়।’
জামায়াত আমির বলেন, ‘জ্বালানি সংকটে গার্মেন্টস খাতে উৎপাদন ৫০ শতাংশ কমে গিয়েছে। ফলে ৫০ শতাংশ ক্রেতা অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। এতে কর্মসংস্থান কমছে।’
তিনি বলেন, ‘কর্মী ছাটাইয়ের প্রভাব শুধু ইন্ডাস্ট্রিতে পড়বে না এর প্রভাব সবার ওপর পড়বে।’ তিনি আরও বলেন, ‘নিজেদের কোনো স্বার্থে নয় সংসদকে জনগণের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় জামায়াত।’
গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমকে সঠিক ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে তিনি জানান, অদৃশ্য চাপ থাকলে গণমাধ্যম স্বাধীন হতে পারে না। গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের বাকি তিনটি স্তম্ভ ঠিক থাকে বলেও মন্তব্য করেন তিনি ।





