
ইন্টারনেট বন্ধের বিষয়ে পলক ও জয়ের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ
জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনাইদ আহমেদ পলক ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তৎকালীন ইন্টারনেট প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক মোল্লা। আজ (রোববার, ১২ এপ্রিল) ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ করা হয়।

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্য এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

পলাতক মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাশ
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনকারীদের দায়মুক্তির বিধান রেখে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ বিল সংসদে পাশ হয়েছে।

গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২ এপ্রিল, ট্রাইব্যুনালে হাজিরা ৭ এপ্রিল
মানবতাবিরোধী অপরাধের মামলা
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর ৭ এপ্রিল পুনরায় তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেয়া হয়। এছাড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ এপ্রিলের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন
জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ও গুমের মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

জুলাই গণঅভ্যুত্থানের শহিদ-আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর
জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহিদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধা’দের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।

আবু সাঈদ হত্যা মামলার রায় আগামী ৯ এপ্রিল
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন।

এনসিপি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে: নাহিদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এনসিপি শুধু সংসদে নয়, রাজপথেও সোচ্চার থাকবে।

জুলাই অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন হবে: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু
যাত্রাবাড়ীতে ইমাম হাসান হত্যা
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনের অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে।

রামপুরায় ২৮ হত্যার মামলা: বিজিবি কর্মকর্তাসহ চারজনের বিচার শুরু আজ
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) থেকে মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে।