
সংসদে উচ্চকক্ষ গঠনে বিএনপির অনড় অবস্থান; গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দলটির অবস্থান কী হবে?
বিএনপির দেয়া ইশতেহারে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার রয়েছে। তবে দলটি বলছে, তারা গত অক্টোবরে স্বাক্ষর অনুযায়ী সনদ বাস্তবায়ন করতে চায়। বিএনপি সংস্কার আলোচনার শুরু থেকেই সংসদীয় আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠনের কথা বলে আসছে। দলটির অভিযোগ, তাদের উপেক্ষা করেই মোট ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে গণভোটের প্রশ্ন। সবশেষ, ইশতেহারে নিজ দলের অবস্থানে ‘অটল’ থাকায় গণভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিএনপি জয়লাভ করলে ‘রাজনৈতিক ও সাংবিধানিক সংকট’ তৈরি হবে।

ভোট শেষ হওয়ার পর যেভাবে তৈরি হয় নির্বাচনের ফল
বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ নির্বাচন (Parliamentary Election) এবং জুলাই সনদ বাস্তবায়নের গণভোট (Referendum)। এবার একই সঙ্গে দুটি ভোট এবং প্রথমবারের মতো বড় পরিসরে পোস্টাল ব্যালট (Postal Ballot) ব্যবহার হওয়ায় ফল তৈরিতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।

‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ বিএনপির নির্বাচনি ইশতেহারে যা আছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি জানান, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে ‘জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করবে।’

শহিদের আত্মাহুতি বৃথা যাবে না, জনগণ জুলাই সনদের পক্ষে কথা বলবে: আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আমরা বিশ্বাস করি অগণিত শহিদের আত্মাহুতি বৃথা যাবে না, এ দেশের জনগণ জুলাই সনদের পক্ষে কথা বলবে এবং সাফল্য ও সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাবে।

জুলাই সনদ দেশের ভবিষ্যৎ পথরেখা: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ কেবল একটি দলিল নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা— কারণ বাংলাদেশের তরুণদের রক্তের মধ্য দিয়ে এটি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।

ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ: আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদ মর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারের জাঁতাকলে নিষ্পেষিত জাতি ১৬ বছর মক্তির প্রহর গুনছিল; চব্বিশের গণঅভ্যুত্থান তারা ফ্যাসিবাদের কবল থেকে আপাত মুক্তি পেয়েছে, কিন্তু বাংলাদেশের বিদ্যমান সংবিধানে স্বৈরাচার সৃষ্টির পথ রয়েছে। তাই আর কোনো স্বৈরাচার যাতে জনগণের ওপর চেপে বসতে না পারে, সেজন্যই জুলাই সনদ প্রণীত হয়েছে এবং জুলাই সনদ কার্যকরের জন্যই আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করতে হবে।

ত্রয়োদশ নির্বাচনে নারী প্রার্থীর খরা; রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন
এবারের নির্বাচনি ট্রেনে নারী প্রার্থীর সংখ্যা হাতেগোনা। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জামায়াতসহ বেশ কয়েকটি দলে নেই কোনো নারী প্রার্থী। বিভিন্ন দলের নারী নেত্রীরা বলছেন, সরাসরি ভোটে অংশ নিতে নারীদের প্রতি বৈষম্য কাটেনি। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নে নারী প্রতিনিধিত্ব বাড়াতে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন করছে না রাজনৈতিক দলগুলো। এমন বাস্তবতায় নারীর ক্ষমতায়ন বাড়াতে নির্বাচনের মাঠে তাদের গুরুত্ব দেয়ার আহ্বান নারীদের।

গণভোট ২০২৬: ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা শুধুমাত্র তাদের প্রতিনিধি নির্বাচন করবেন না, বরং ‘জুলাই সনদ’ (July Charter) গ্রহণের মাধ্যমে নতুন এক সংবিধানের ভাগ্য নির্ধারণ করবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) ইতিমধ্যে এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। যদি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়, তবে সংবিধানে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব (Reform Proposals) কার্যকর হবে।

‘হ্যাঁ’তে ভোট দিলে আর দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না: রিজওয়ানা হাসান
তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘হ্যাঁ’ তে ভোট দিলে দেশে কোনো নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না। আর কখনও ভোট চুরি বা রাতের ভোট কেউ করতে পারবে না। আজ (বুধবার, ২১ জানুয়ারি) ফরিদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি: আদিলুর রহমান
গণভোট নিয়ে সরকার পক্ষপাতদুষ্টভাবে প্রচারণা চালাচ্ছে এমন অভিযোগ তুলে যারা প্রশ্ন তুলছেন, তারা মূলত পলাতক শক্তি বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ‘জুলাই-আগস্টে যারা আত্মহুতি দিয়েছেন, তাদের সহযোদ্ধাদের উদ্যোগেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এ সনদ বাস্তবায়নের লক্ষ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে।’

গণভোট বাংলাদেশকে বদলে দেয়ার জন্য: আদিলুর রহমান
আজকের গণভোট বাংলাদেশকে বদলে দেয়ার জন্য বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলে গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় তিনি এ কথা বলেন।

‘সংবিধান থেকে একাত্তর মুছে যাবে, বিসমিল্লাহ থাকবে না বলে অপপ্রচার চলছে’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, একটি মহল প্রচারণা চালাচ্ছে যে জুলাই সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১-কে মুছে ফেলা হবে, বিসমিল্লাহ থাকবে না—এসব কথা ঠিক নয়। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রায় ১২০০ ইমামকে গণভোট উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ কথা বলেন।