Recent event
জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়া-৬ জোনায়েদ সাকি বেসরকারিভাবে নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া-৬ জোনায়েদ সাকি বেসরকারিভাবে নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ৯৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার এই ফলাফল ঘোষণা করেন।

জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে: সাকি

জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে: সাকি

নানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জামায়াতে ইসলামীর পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

জোনায়েদ সাকির কর্মীরা জামায়াত এজেন্টদের হুমকি দিচ্ছে: মো. মহসীন

জোনায়েদ সাকির কর্মীরা জামায়াত এজেন্টদের হুমকি দিচ্ছে: মো. মহসীন

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকির কর্মী-সমর্থকরা জামায়াতে ইসলামীর এজেন্টদের ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন। গতকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) রাতে বাঞ্ছারামপুরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগ করেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মহসিন।

৫৪ বছর ধরে ভোট নিয়ে সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছি: জোনায়েদ সাকি

৫৪ বছর ধরে ভোট নিয়ে সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছি: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, ৫৪ বছর ধরে ভোট নিয়েই সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছি। ভোট ব্যবস্থা খুব জরুরি।

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ফজরের পর ভোটের লাইনে দাঁড়াতে হবে: তারেক রহমান

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ফজরের পর ভোটের লাইনে দাঁড়াতে হবে: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সেজন্য ভোটারদের ভোটকেন্দ্রের সামনে ফজর নামাজ আদায় করে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ আহ্বান জানান।

আগামী সংসদ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ: জোনায়েদ সাকি

আগামী সংসদ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ: জোনায়েদ সাকি

আগামী যে সংসদ হচ্ছে তা মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ (শনিবার, ৩ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি গণসংহতি আন্দোলনের

জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি গণসংহতি আন্দোলনের

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠার পর থেকেই বলে আসছে যে বর্তমান রাষ্ট্রব্যবস্থার কাঠামোর মধ্য দিয়ে দেশের মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: জোনায়েদ সাকি

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: জোনায়েদ সাকি

বাংলাদেশে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ (সোমবার, ২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণসংহতি আন্দোলন-জিএসএ’র উদ্যোগে ‘গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে শিক্ষা সংস্কার ভাবনা’ শীর্ষক সভার আলোচনায় তিনি এ কথা বলেন।

‘জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করতে হবে’

‘জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করতে হবে’

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, বহিঃশক্তি পতিত ফ্যাসিস্টদের উসকানি দিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে, সেটি আমাদের মোকাবিলা করতে হবে। তিনি বলেন, ‘সেটি করতে হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করতে হবে।’ আজ (শুক্রবার, ১৮ জুলাই) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে সমাবেশ ও শহিদী মার্চ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জুলাই শহীদদের পুনর্বাসন নয়, দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে: সাকি

জুলাই শহীদদের পুনর্বাসন নয়, দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে: সাকি

ভবিষ্যৎ রাজনীতিতে জুলাই অভ্যুত্থানের ঋণ স্মরণ রাখতে হবে মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, পুনর্বাসন নয়, রাষ্ট্রকে জুলাইয়ে আত্মত্যাগকারীদের দায়িত্ব নিতে হবে।

‘সংস্কার, ন্যায় বিচার চলবে পাশাপাশি সরকারকে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে’

‘সংস্কার, ন্যায় বিচার চলবে পাশাপাশি সরকারকে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে’

সংস্কার, ন্যায় বিচার চলবে পাশাপাশি সরকারকে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে এবং নির্বাচনের দিকেই যেতে হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ (মঙ্গলবার, ১ জুলাই) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

গণতান্ত্রিক রূপান্তরের আশা বাস্তবায়িত হয়নি: জোনায়েদ সাকি

গণতান্ত্রিক রূপান্তরের আশা বাস্তবায়িত হয়নি: জোনায়েদ সাকি

আওয়ামী সরকার পতনের পর গণতান্ত্রিক রূপান্তরের যে আশা ছিল তা বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ (রোববার, ১ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাড. আব্দুস সালামের স্মরণসভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।