গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়ালেন সাকি

জোনায়েদ সাকি
জোনায়েদ সাকি | ছবি: এখন টিভি
0

সরকার ও দল আলাদা করতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে অব্যাহতি নিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তার বিপরীতে গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন দলটির রাজনৈতিক পরিষদের সিনিয়র সদস্য দেওয়ান আব্দুর রশীদ নিলু।

আজ (শনিবার, ৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিপুলের গণসংহতি আন্দোলনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জোনায়েদ সাকি।

জোনায়েদ সাকি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের মধ্য দিয়েই ৩১ দফা এসেছিলো। বিএনপির সাথে আমরা বাকি ৩৮ দল যুগপৎ আন্দোলন করি। তার ধারাবাহিকতায় পরে সরকার পতন হয়।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘সরকারে যোগ দিয়েছি। এখানেই গণসংহতি আন্দোলনের ভূমিকা নিয়ে প্রশ্ন এসেছে। নীতিগত অবস্থান বাস্তবায়নে দলীয় প্রধানের দায়িত্ব ছেড়ে দিলাম। আগামী ৮ মে বিশেষ সাংগঠনিক সম্মেলন। সেখানে নতুন কমিটি গঠিত হবে।’

এছাড়া অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর দলের সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এসএইচ