
টাঙ্গাইলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকায় আঠারোচূড়া বিলে এ ঘটনা ঘটে।

দেশে প্রতিটি ইউনিয়ন-স্কুলে খেলার মাঠ করবে সরকার: মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার প্রত্যক স্কুলে একটি করে মাঠ এবং স্কুলের বাইরে প্রত্যেকটা ইউনিয়নে একটি করে মাঠ করার প্রকল্প হাতে নিয়েছে, যাতে ছেলে-মেয়েরা খেলাধুলায় ব্যস্ত থাকে। তাহলে নেশা তাদেরকে স্পর্শ করবে না।

টাঙ্গাইলে হঠাৎ ঝড়ে ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত, ক্ষতির মুখে চাষিরা
টাঙ্গাইলের মধুপুরে হঠাৎ ঝড়ে ৮০ হেক্টর কলা-পেঁপে, ফলজ ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে চাষিরা। আজ (বুধবার, ৭ অক্টোবর) দুপুরে উপজেলার শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছাসহ বিভিন্ন এলাকায় কলা, আনারস, পেঁপে ও সবজির বাগান ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ প্রবল বাতাসসহ ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যে বিভিন্ন এলাকার বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। কোথাও কলাগাছের মাজা ভেঙে গেছে, কোথাও পুরো গাছ উপড়ে পড়েছে। পাশাপাশি আনারস, পেঁপে ও বিভিন্ন ধরনের সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণে দায়ে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আদালত। এছাড়াও তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ বছরের সাজা দেয়া হয়েছে।

টাঙ্গাইলে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডিত ওই যুবকের নাম মো. বাদল বাবু (২৫)। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রৌহা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

টাঙ্গাইলে ইউনিয়ন কৃষকদল নেতা ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার
টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পোশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ (রোববার, ৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইলে ছিনতাইকারীদের হামলায় নিহত ট্রাকচালক, আটক ১
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় মো. রাজীব হোসেন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মিন্টু (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানা গেছে।

যমুনা সেতু পার হয়ে রূপপুরের পথে ইউরোনিয়াম বহনকারী লরিবহর
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়াম বহনকারী লরিবহর যমুনা সেতু পার হয়েছে। আজ (শনিবার, ৩ অক্টোবর) সকাল ৯টার দিকে বহরটি যমুনা সেতু পার হয়।

বাসাইলে স্কুলশিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ
টাঙ্গাইলের বাসাইলে কামরুজ্জামান নামের এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে প্রায় ৪০ বছরের পুরোনো সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ সংলগ্ন গ্রামীণ ব্যাংকের পাশে এ ঘটনা ঘটে। আজ (শুক্রবার, ২ অক্টোবর) সকালে গাছের গোড়া ভেতরে রেখে সড়ক ঘেঁষে টিন দিয়ে বেড়া দেয়ায় বিষয়টি আলোচনায় আসে।

টাঙ্গাইলে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২
টাঙ্গাইলের নাগরপুরে চোর ধরতে গিয়ে চোরের ছুরিকাঘাতে নিহত হয়েছে মজনু মিয়া (৫০) নামের এক গৃহস্থের। এ সময় চোরকে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন আরও ২ জন। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) ভোর রাতে এ নৃশংস ঘটনাটি ঘটেছে উপজেলার বারাপুষা গ্রামে।

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সাংবাদিকতা অত্যন্ত সম্মানিত ও দায়িত্বশীল পেশা। দায়িত্বশীলতার সঙ্গে আপনারা নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন। সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতি ও দেশ গঠনে আপনারা সহযোগিতা করবেন।

সেতুতে রডের বদলে বাঁশ; সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি
সেতুতে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা (চ.দা.) কাজী ফাত্তাউর রহমানকে বদলি করা হয়েছে। তাকে বান্দরবানের রোয়াংছড়িতে বদলি করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।