
হাম পরিস্থিতি: সহজে কমবে না প্রভাব, টিকা কার্যক্রমের সফলতা নিয়ে শঙ্কা
জুলাইয়ের আগে হাম কমার কোনো আশা দেখছেন না বিশেষজ্ঞরা। তাদের মতে, অন্তত ৯৫ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনার পর অন্তত এক মাস লাগতে পারে হার্ড ইমিউনিটি তৈরি হতে। আবার সরকার এক ডোজ টিকা দেয়ায় পুরো টিকা কার্যক্রমের সফলতা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গতকাল (সোমবার, ৪ মে) পর্যন্ত গেলো এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৩৫ জনের, আক্রান্তের সংখ্যাও ১০ হাজারের বেশি।

এক সপ্তাহের মধ্যেই শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

হামের টিকা নিয়ে অবহেলা: দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
হামের টিকা নিয়ে অবহেলা ও গাফিলতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হামের ভ্যাকসিন কার্যক্রম নিয়মিত রাখার নির্দেশও দেয়া হয়েছে।

হামের মাঝেই শিশু টিকায় সংকট; সিরিঞ্জের অভাবে বন্ধ কার্যক্রম
হামের প্রকোপের মধ্যেই সংকট দেখা দিয়েছে শিশুদের অন্যান্য টিকার। কোথাও সিরিঞ্জ সংকটের কারণে স্থবির হয়ে পড়েছে টিকাদান কার্যক্রম। ফলে টিকা দিতে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে অনেককে। তবে কেন্দ্রীয়ভাবে মজুতে ঘাটতি থাকলেও প্রান্তিক পর্যায়ে সংকট না থাকার দাবি অধিদপ্তরের। অপরদিকে সময়মতো টিকা না পেলে শিশু স্বাস্থ্য হুমকির মুখে পড়তে পাবে বলে আশঙ্কা চিকিৎসকদের।

হিলিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন
হামের সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন
হামের সংক্রমণ মোকাবেলা ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

হাম নিয়ে ব্লেইম গেইম খেলতে চাই না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
হাম টিকা নিয়ে আমরা ব্লেইম গেইম খেলতে চাই না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে পঞ্চগড়ের শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

রাজশাহীতে তৃতীয় ধাপে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু কাল
রাজশাহী জেলায় আগামীকাল থেকে শুরু হবে তৃতীয় ধাপে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি। আজ (রোববার, ১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম।

টাঙ্গাইলে সাড়ে তিন লাখের বেশি শিশু হাম-রুবেলার টিকা পাবে
টাঙ্গাইলের ৩৯০টি কেন্দ্রে তিন লাখ ৮৭ হাজার ৩৬৯ শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। আজ (সোমবার, ১৯০ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন হাজার ১২০টি কেন্দ্রে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।

বরগুনায় বাড়ছে হামের প্রকোপ; ‘হটস্পট’ ঘোষণার পরও কমছে না সংকট
উপকূলীয় জেলা বরগুনায় গত বছরের ডেঙ্গু মহামারির ক্ষত এখনো শুকায়নি। ১৫ জনের প্রাণহানি আর হাজারো মানুষের ভোগান্তির রেশ কাটতে না কাটতেই জেলাটিতে এবার জেঁকে বসেছে হামের প্রাদুর্ভাব। পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর বরগুনা সদর উপজেলাকে হামের ‘হটস্পট’ ঘোষণা করলেও মাঠপর্যায়ের চিত্র বলছে, সংকট সাধারণ হিসাবের চেয়েও অনেক বেশি গভীর।

নারায়ণগঞ্জে অর্থের বিনিময়ে ইপিআই টিকা দেয়ায় নারীর কারাদণ্ড
নারায়ণগঞ্জ শহরের খানপুরে টাকার বিনিময়ে সরকারি বরাদ্দ দেয়া ইপিআই টিকা দেয়ার অপরাধে আফরোজ বেগম (৫০) নামের এক নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে আবেদন
হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।