আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু মশার বিস্তার রোধে সারা দেশে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। এর পরেও যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসায় কোনো কমতি রাখা হচ্ছে না।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘সারা দেশে হামের প্রকোপ মোকাবিলায় ২৫ সেপ্টেম্বর থেকে নতুন করে টিকার ক্যাম্পেইন শুরু হচ্ছে। এখন যারা আক্রান্ত হচ্ছে অধিকাংশই টিকা নেয়নি।’
এতো আলোচনা-ক্যাম্পেইনের পরও যারা টিকা নেয়নি, তাদের জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী।




