
‘৩৬ জুলাই’ উপলক্ষে টেলিটকের বিশেষ অফার, ৩৬ টাকায় সিমসহ থাকছে যেসব সুবিধা
ঐতিহাসিক ‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষে দেশের তরুণ সমাজ ও সাধারণ গ্রাহকদের জন্য আকর্ষণীয় বিশেষ অফার চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড (Teletalk Bangladesh Limited)। নতুন এই অফারের অধীনে টেলিটকের জনপ্রিয় ‘জেন-জেড’ (Gen-Z SIM) নতুন সংযোগ মাত্র ৩৬ টাকায় কেনার সুযোগের পাশাপাশি বিদ্যমান সকল গ্রাহকের জন্য রয়েছে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ও টকটাইম বান্ডেল প্যাক (Teletalk 36 July Offer)।

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই: সংসদে আইসিটিমন্ত্রী
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ (রোববার, ১২ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য সানজিদা ইয়াসমিনের সম্পূরক প্রশ্নের জবাবে আইসিটি মন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

সিমকার্ড নিয়ে নতুন সিদ্ধান্তে সরকার, আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন জানবেন যেভাবে
আপনার জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে বর্তমানে কয়টি সিম নিবন্ধিত রয়েছে, তা জানা এখন আগের চেয়ে অনেক সহজ। গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক কিংবা টেলিটক—যে অপারেটরই ব্যবহার করুন না কেন, খুব সহজেই আপনার নামে থাকা সিমের সংখ্যা (Registered SIM check) যাচাই করে নিতে পারেন। বিশেষ করে সিম জালিয়াতি রোধে এই তথ্যটি জেনে রাখা এখন অত্যন্ত জরুরি।

পরীক্ষামূলকভাবে টেলিটক অনলাইন সিম সেবা চালু
পরীক্ষামূলকভাবে টেলিটক অনলাইন সিম সেবা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে বুধবার (২৭ নভেম্বর) বিকাল থেকে কমার্শিয়াল পাইলটিং হিসেবে রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১ টি পোস্ট অফিসে এই সেবা শুরু করা হয়েছে, পরবর্তীতে বাংলাদেশের সকল জেলার পোস্ট অফিসের মাধ্যমে সেবাটি পাওয়া যাবে।

বকেয়া আদায়ে টেলিটক-বিটিসিএলের সঙ্গে বৈঠক বিটিআরসির
লাইসেন্স, রেভিনিউ শেয়ারিং ও তরঙ্গ ফি বাবদ বকেয়া, সকল পাওনা পরিশোধ এবং বিটিআরসির সামাজিক দায়বদ্ধতা তহবিলে অর্থ প্রদানসহ সার্বিক বিষয় নিয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাথে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে বৈঠক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগ।