যুক্তরাষ্ট্র হামলা করলে জ্বালানি ও টেলিযোগাযোগ খাতে হামলার হুঁশিয়ারি ইরানের
ইরানের প্রেস টিভি সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারির একটি ভিডিও বার্তার মাধ্যমে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি অব্যাহত রাখে, তবে তেহরান আঞ্চলিক জ্বালানি অবকাঠামো এবং মার্কিন শেয়ারহোল্ডার রয়েছে—এমন তথ্য ও টেলিযোগাযোগ কোম্পানিগুলোকে লক্ষ্য করবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।