ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, ‘অবকাঠামোতে হাত দিলে আমরা অঞ্চলে তোমাদের সব সম্পদ ও অবকাঠামো ধ্বংস করবো।’
তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংসের বারবার হুমকির জবাবে এ সতর্কবার্তা দেয়া হয়েছে।
জোলফাঘারি আরও বলেন, ‘এমন হুমকি বাস্তবায়ন করা হলে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সংশ্লিষ্ট জ্বালানি, শক্তি ও অর্থনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করবে। পাশাপাশি যেসব মিত্র দেশে মার্কিন বাহিনী অবস্থান করছে, সেসব দেশের ভেতরের সম্পদও লক্ষ্যবস্তু করা হবে।’
তিনি বলেন, ‘যেসব দেশে অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, ক্ষতি এড়াতে চাইলে তাদের অবশ্যই মার্কিনিদের নিজেদের দেশ থেকে চলে যেতে বাধ্য করতে হবে।’
ট্রাম্পের ওই দাবির পর এ বিবৃতি আসে। ট্রাম্প বলেছিলেন,‘যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের সবচেয়ে বড় সেতু ধ্বংস করেছে।’ এ সময় তিনি তেহরান ও কারাজের মধ্যে নির্মাণাধীন একটি ঝুলন্ত সেতু ধসে পড়ার ছবি শেয়ার করেছিলেন।




-320x167.webp)
