ট্রাইব্যুনাল
মানবতাবিরোধী অপরাধের মামলা: ৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মানবতাবিরোধী অপরাধের মামলা: ৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চব্বিশের জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনে হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় সাবেক উপাচার্য মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবালসহ ৮ আসামির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ আমলে নিয়ে পলাতক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

শাপলা চত্বর হত্যাকাণ্ড: ইনু, দিপু মনিসহ ১১ জনকে ট্রাইব্যুনালে হাজির

শাপলা চত্বর হত্যাকাণ্ড: ইনু, দিপু মনিসহ ১১ জনকে ট্রাইব্যুনালে হাজির

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে রাতে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সাবেক সিটিটিসি প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

সাবেক সিটিটিসি প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

গাজীপুরে মাদ্রাসা অধ্যক্ষ আবুল হোসেন গুমের অভিযোগে সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামান ও এডিসি ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করা হয়।

ওবায়দুল কাদের-বাহাউদ্দিন নাছিমসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদের-বাহাউদ্দিন নাছিমসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলা

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমসহ সাতজনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পাঁচ আসামির সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতা করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতা করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত কাজে সহযোগিতা করার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সকালে সাগর-রুনির পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে আবেদন করা হলে তিনি এ কথা বলেন।

ট্রাইব্যুনালের হাজতখানায় ‘কেক কাটার ঘটনায়’ ৩ জনকে শোকজ

ট্রাইব্যুনালের হাজতখানায় ‘কেক কাটার ঘটনায়’ ৩ জনকে শোকজ

ট্রাইব্যুনালের হাজতখানায় আসামিদের ‘কেক কাটার ঘটনায়’ ৩ জনকে শোকজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়।

ইনু-লতিফ সিদ্দিকীসহ ট্রাইব্যুনালে ১০ আসামি

ইনু-লতিফ সিদ্দিকীসহ ট্রাইব্যুনালে ১০ আসামি

শাপলা হত্যাকাণ্ড

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ডা. দিপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবুসহ ১০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাংবাদিক শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-রূপা

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাংবাদিক শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-রূপা

জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

ইলিয়াস আলী গুমের মামলায় গ্রেপ্তার সাইফুরকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

ইলিয়াস আলী গুমের মামলায় গ্রেপ্তার সাইফুরকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় গ্রেপ্তার বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (রোববার, ২৩ আগস্ট) সকাল ৯টার দিকে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ইলিয়াস আলী গুমের ঘটনায় গ্রেপ্তার সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির

ইলিয়াস আলী গুমের ঘটনায় গ্রেপ্তার সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির

বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় গ্রেপ্তার বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (রোববার, ২৩ আগস্ট) সকাল ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছালো সাক্ষ্যগ্রহণ

জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছালো সাক্ষ্যগ্রহণ

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এক দিন পিছিয়েছে। সাক্ষী অসুস্থ থাকায় বুধবার (১২ আগস্ট) সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়ার নির্দেশনা সংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে তাদের কথোপকথনের নতুন কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।