এর আগে, গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে গত ২০ আগস্ট তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত।
তারই ধারাবাহিকতায় আজকে তাকে হাজির করা হয়েছে। জানা যায়, ইলিয়াস আলী গুমের ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে সাইফুরকে জিজ্ঞাসাবাদের আবেদন করবে প্রসিকিউশনের তদন্ত সংস্থা।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। আজও মেলেনি তার সন্ধান।
এই গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চলতি বছরের ২১ জুন গুরুত্বপূর্ণ এক সাক্ষীর জবানবন্দিতে উঠে আসে উইং কমান্ডার সাইফুর রহমানের নাম। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস ট্রাইব্যুনালে দেয়া স্বাক্ষীতে ইলিয়াস আলী গুমের ঘটনায় সাইফুরের সম্পৃক্ততার কথা তুলে ধরেন। এরপর ২৬ জুলাই রাতে সাইফুর রহমানকে তার বাসা থেকে বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখা হয়।





