
১৮ কোটি মানুষের দাবি আদায়ে এই লংমার্চ: শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্যের এ লংমার্চ কোনো দলের নয়, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের। যদি গণভোটের গণরায় বাস্তবায়ন করা হতো তাহলে এই লংমার্চ করার প্রয়োজন হতো না।

১৮ কোটি মানুষের লড়াইয়ের আওয়াজ নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৮ কোটি মানুষের লড়াইয়ের আওয়াজ নিয়ে আমরা রাস্তায় নেমেছি। তিনি বলেন, ‘আপনাদের দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। মাঝখানে আর কোনো বিশ্রাম নাই, কোনো বিরতিও নাই। অবিরাম এ কাফেলা চলতেই থাকবে।’

জাতির প্রয়োজনে সরকারকে যেকোনো সময় সহযোগিতা করবে বিরোধীদল: শফিকুর রহমান
‘আমাদের দেশ ভালো নেই। জাতির প্রয়োজনে সরকার চাইলে যেকোনো সময় বিরোধীদল সহযোগিতা করবে’—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলে সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সমস্যা এ সরকারের সৃষ্টি নয়; তবে জনগণের দুর্ভোগ কমছে না: ডা. শফিকুর রহমান
দেশের চলমান জ্বালানি সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয় বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে তিনি বলেছেন, সরকার সংকট সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করলেও জনগণের দুর্ভোগ দিন দিন কমছে না, বরং বাড়ছে।

গাজী নজরুলকে কোনো কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির
নৈতিক কারণে দল থেকে বহিষ্কৃত কোনো সংসদ সদস্যকে জাতীয় সংসদের কোনো কমিটিতে না রাখাই উত্তম বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দাবি আদায় না করে ঘরে ফিরবো না: জামায়াত আমির
১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমরা মাঠে নেমেছি মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য; তাদের দাবি আদায়ের জন্য; গ্যাস, বিদ্যুতের জন্য; জুলাই আন্দোলনে গনহত্যাকারীদের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য। দাবিগুলো আদায় না করে ঘরে ফিরবো না।’

গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। আর তিনি গত রোববার (৩০ আগস্ট) ঢাকায় এসেছিলেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। আজ (সোমবার, ৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে বিরোধীদল আসেনি: জামায়াত আমির
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদল স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হওয়ার জন্য আসেনি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকালে সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইন করে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি: ডা. শফিকুর রহমান
সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবাকে আরও কার্যকর ও জনগণের কাছে সহজলভ্য করতে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকালে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিএনপি সরকারও ফ্যাসিবাদের পথেই হাঁটছে: জামায়াত আমির
ক্ষমতা গ্রহণের পর বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের দেখানো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ একটি ভাইরাস। যে এই ভাইরাসে সংক্রমিত হবে, সেই ফ্যাসিস্ট।’ বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে বলে অভিযোগ করেন তিনি।