
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের’ ঘটনায় ছরোয়ারকে গ্রেপ্তার দেখালো ডিএমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের’ ঘটনায় হাতিরঝিল থানার মামলায় রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার ছরোয়ার আলমকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। ছরোয়ারের ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়ছে এবং সেগুলোর ফরেনসিক পরিক্ষা করা হবে বলে জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। এ ঘটনায় ছরোয়ার আলমের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে বলেও জানান তিনি।

যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ রাজধানীর কয়েকটি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে।

যে ৩ এলাকার ১০০ মিটারের মধ্যে হর্ন বাজালেই ১০ হাজার টাকা জরিমানা
রাজধানী ঢাকাকে শব্দদূষণ মুক্ত করতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ‘নীরব এলাকা’ (Silent Zone) সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এই আইন অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেপ্তার ৪৬
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা। আজ (রোববার, ২৫ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় হর্ন বাজালে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার
ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আগামী সপ্তাহে চালু হচ্ছে বাস ই-টিকিটিং সিস্টেম
আগামী সপ্তাহ থেকে ঢাকা মহানগরীতে বাস ই-টিকিটিং সিস্টেম চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার হোসেন। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

৫ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
বিভিন্ন অপারেটরের ৫০ হাজারের বেশি সিম, মোবাইলফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনায় জড়িত পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির সাইবার উত্তরের ডিসি হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা, শ্যুটার জিনাতসহ গ্রেপ্তার ৪
স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে প্রথম শ্যুটার জিনাতসহ ৪ জনকে আটকের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে দ্বিতীয় শ্যুটার রহিম এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি আজ (শনিবার, ১০ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।

লোভনীয় বিজ্ঞাপনে ফাঁদ; অনলাইন প্রতারক চক্রে সর্বস্বান্ত মানুষ
লোভনীয় বিজ্ঞাপনের আড়ালে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সক্রিয় হয়ে উঠছে সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্র। এদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে সাম্প্রতিক এক অভিযানে ৬০ হাজারের বেশি সিম, ডিভাইসসহ প্রতারক চক্রের দুইজনকে গ্রেপ্তার করে ডিবি। বিশেষজ্ঞরা বলছেন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, সিম বিপণন ব্যবস্থার কঠোরতা, জবাবদিহি এবং জনসচেতনতা বাড়ানো ছাড়া এ সাইবার অপরাধ রোধ সম্ভব নয়।

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যায় প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩
রাজধানীর কাওরান বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল (শুক্রবার, ৯ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ এবং গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ (শনিবার, ১০ জানুয়ারি) তথ্য নিশ্চিত করে ডিবি।