গুলশান-বনানী থানায় নতুন ওসি

আবু জায়েদ মো. নাজমুন নুর (বামে), মো. সালাউদ্দিন (ডানে)
আবু জায়েদ মো. নাজমুন নুর (বামে), মো. সালাউদ্দিন (ডানে) | ছবি: সংগৃহীত
0

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানা ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে তথ্যটি নিশ্চিত করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির আবু জায়েদ মো. নাজমুন নুরকে রাজধানীর গুলশান মডেল থানায় এবং মো. সালাউদ্দিনকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

একই আদেশে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মিছিলের কারণে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ক্লোজড করা হয়।

এসএস