
সবার সহযোগিতায় নগরীকে আধুনিক সিটিতে রূপান্তরই লক্ষ্য: ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, সবার সহযোগিতায় নগরীকে একটি আধুনিক সিটিতে রূপান্তর করাই এখন সরকারের লক্ষ্য। তিনি বলেন, ‘জনগণকে দায়িত্বসচেতন হতে হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে।’

ভারতকে সুবিধা দিতে ১৭ বছর গ্যাসকূপ খনন করেনি আওয়ামী লীগ: ডিএসসিসি প্রশাসক
প্রতিবেশী দেশ ভারতকে সুবিধা দিতে গত ১৭ থেকে ১৯ বছরে আওয়ামী লীগ সরকার কোনো গ্যাসকূপ খনন করেনি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তার দাবি, এ কারণেই দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে।

সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক প্রতিবন্ধকতা নয়: ডিএসসিসি প্রশাসক
সরকারের ভুল-ত্রুটির সমালোচনা করার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে ইতিবাচক পরামর্শ দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, সরকারের সমালোচনা করা সাংবাদিকদের দায়িত্ব হলেও অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়।

জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রসাশক আব্দুস সালাম। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্টনে মেট্রোরেল স্টেশনের নিচে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্দোগে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

জনগণকে যে কথা দিয়েছি, তা আগে রাখতে হবে: ডিএসসিসি প্রশাসক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, কে কী পেলাম, কী পেলাম না, হিসাব পরে। জনগণকে যে কথা দিয়েছি, তা আগে রাখতে হবে। গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় দলকে শক্তিশালী রাখতে হবে।

রিকশার জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক
রিকশার জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে। তাই ঢাকা দক্ষিণের চারটা অঞ্চলের রাস্তায় শুধু রিকশা চলাচল করতে পারবে, এর বাইরে তারা চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আজ (বুধবার, ১৯ আগস্ট) সকালে রাজধানীর সায়েন্সল্যাবে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা ও উচ্ছেদর সমন্বিত অভিযানে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসির আয়োজনে ‘ঢাকা হেরিটেজ রান’ অনুষ্ঠিত
হৃদয়ে ঢাকা উৎসব উপলক্ষে ‘ঢাকা হেরিটেজ রান’ এর আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনম (ডিএসসিসি)। আজ (শনিবার, ১৫ আগস্ট) সকালে মতিঝিলের শাপলা চত্বরে হেরিটেজ রানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রেজিস্টার্ড হকার ছাড়া রাস্তায় বসা যাবে না: ডিএসসিসি প্রশাসক
এক সপ্তাহের মধ্যে হকার সমস্যা সমাধানের চেষ্টা করা হবে এবং রেজিস্টার্ড হকার ছাড়া কেউ রাস্তায় বসতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

চলতি অর্থবছরে ডিএসসিসির ৪ হাজার কোটির বেশি টাকার বাজেট ঘোষণা
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) ডিএসসিসির নগর ভবন অডিটোরিয়াম এই বাজেট ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বর্ষা শেষে রাজধানীর সব খাল খননের উদ্যোগ নেয়া হবে: ডিএসসিসি প্রশাসক
চলতি বর্ষা মৌসুমের পর, রাজধানীর সব খাল খননের উদ্যোগ নেয়া হবে। এরমাধ্যমে সহজেই ঢাকার পানি বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যায় নেয়া সম্ভব হবে। এমন আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

অবৈধ ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে সরকার নীতিমালা তৈরি করছে: ডিএসসিসি প্রশাসক
অবৈধ ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে সরকার নীতিমালা তৈরি করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল, নামফলক উদ্বোধন
রাজধানীর ফুলবাড়িয়ার ফিনিক্স রোডের নাম পরিবর্তন করে প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে নাম পুনর্বহাল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত ৫৩০ মিটার দৈর্ঘ্যের সড়কটি ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’ নামে নামকরণ করা হয়েছে।