এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ঢাকার ঐতিহ্য ধরে রাখতে ডিএসসিসির এই আয়োজন প্রশংসনীয়। আগামীতেও ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সরকার কাজ করে যাবে বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
আরও পড়ুন:
এসময় অংশ নেয়া রানাররা জানান, সিটি করপোরেশনের এমন আয়োজন নাগরিক সমাজের আনন্দের। আগামীতেও যেন এমন সুন্দর আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকে এমনটাই প্রত্যাশা তাদের।
হেরিটেজ রান মতিঝিল থেকে শুরু হয়ে পুরান ঢাকার সোয়ারীঘাটে গিয়ে শেষ হয়।





