
নারায়ণগঞ্জে ‘বাতাসের ট্যাংক’ বিস্ফোরণে একজন আহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে একটি চাকার দোকানের ভলকানাইজ (বাতাসের) ট্যাংক বিস্ফোরিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ভোলায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা; থানায় যুবকের আত্মসমর্পণ
ভোলার লালমোহন উপজেলায় মো. নয়ন (১৯) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) দুপুর দেড়টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক স্ত্রী
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে চাপাতি ও ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নিয়েছে।

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার রহস্য উদঘাটন
র্যাবের সংবাদ সম্মেলন
ফেনীর ফুলগাজীতে টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যার আলোচিত ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে র্যাব। এ ঘটনার মূল হোতা নিহতের দুঃসম্পর্কের ভাগিনা আরিফ নামের এক যুবক— এমন তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

ইরানি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা; ১২০ শিশুর মৃত্যুর ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ফাঁস: ব্লুমবার্গ
যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের একটি স্কুলে আনুমানিক ১২০ শিশুর মৃত্যুর ঘটনায় ২০১৯ সালে এক গোয়েন্দা বিশ্লেষকের দেয়া সতর্কবার্তা মূল লক্ষ্যবস্তু নির্ধারণের ডেটাবেজে পৌঁছায়নি বলে তদন্তে উঠে এসেছে। বার্তা সংস্থা ব্লুমবার্গ সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

যশোরের ‘সন্ত্রাসী চশমা সাইদ’কে গলাকেটে হত্যা
যশোরের ‘চিহ্নিত সন্ত্রাসী’ ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (বুধবার, ২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের ৩০৯ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেন ঢাকার একটি আদালত।

হাদি হত্যা মামলায় এনআইএ তদন্তের সময়সীমা বাড়ালো দিল্লির আদালত
বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষ করতে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (এনআইএ) অতিরিক্ত ৪৫ দিন সময় দিয়েছে দিল্লির বিশেষ আদালত।

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ: আরও ১ মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশের ভেস্ট পরিহিত অবস্থায় আ. লতিফ (৩৫) নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রিজার্ভ চুরি মামলা: এক দশকের তদন্ত শেষে খসড়া অভিযোগপত্র প্রস্তুত
অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান
প্রায় এক দশক তদন্তের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার খসড়া অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আইনি পরামর্শের জন্য গেলো এপ্রিল মাসে অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। খসড়া অভিযোগপত্রে দেশি-বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। ১০ হাজার পৃষ্ঠার খসড়া অভিযোগপত্রে উঠে এসেছে বিস্তারিত তথ্য।

পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ; তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমের বিরুদ্ধে এক কিশোরীকে (১২) একাধিকবার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

ওসমান হাদি হত্যা মামলা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ জুন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছেন আদালত।