তারেক রহমান
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সওয়াল

দ্বিপক্ষীয় সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আবারও আমন্ত্রণ জানিয়েছে ভারত। গতকাল (শুক্রবার, ১৪ আগস্ট) নয়া দিল্লিতে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আগামী সপ্তাহে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী— এনডিটিভি’র প্রতিবেদন

আগামী সপ্তাহে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী— এনডিটিভি’র প্রতিবেদন

আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান দু’দিনের সফরে ভারতে যাবেন বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। গণমাধ্যমটির দাবি, দুই প্রতিবেশী দেশের সম্পর্কে যুগান্তকারী মাইলফলক তৈরি হতে পারে এই সফর।

আজ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী

আজ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ (শনিবার, ১৫ আগস্ট)। তার স্মৃতির প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধাঞ্জলি। খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবার ছিলেন বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্বে।

নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা; কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা; কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বৃদ্ধি পাচ্ছে। রাজধানী ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আরও ৫০০ শয্যার নতুন একটি ভবন চালু হচ্ছে আগামীকাল (শনিবার, ১৫ আগস্ট)। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ১০টায় নতুন এই ভবনটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয়: নাহিদ

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয়: নাহিদ

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেটা নিরূপণ হওয়ার আগে পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর করা উচিৎ হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

স্বপ্নপূরণে ছাত্রদল নেতা নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

স্বপ্নপূরণে ছাত্রদল নেতা নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তায় পড়া তরুণ নাজমুলের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মো. নাজমুল হাসান। এদিন উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান দেয়া হয় তাকে।

দেশে বিনিয়োগ-কর্মসংস্থানে সহযোগিতার আশ্বাস মার্কিন কোম্পানিগুলোর: মাহদী আমিন

দেশে বিনিয়োগ-কর্মসংস্থানে সহযোগিতার আশ্বাস মার্কিন কোম্পানিগুলোর: মাহদী আমিন

দেশে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, সরকারের বিভিন্ন উন্নয়ন নীতি বাস্তবায়নে আমেরিকার শীর্ষ স্থানীয় কোম্পানিগুলো সহযোগী করার আশ্বাস দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এবং ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের বিজয়ী শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ ছাড়লেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ ছাড়লেন মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

কাল বিএনপির স্থানীয় কমিটির বৈঠক; ঘোষণা হবে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী

কাল বিএনপির স্থানীয় কমিটির বৈঠক; ঘোষণা হবে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

‘সড়ক নিরাপদ নয়’ বলার দিন শেষ, এখন ব্যবস্থা নেয়ার প্রশ্ন: জাইমা রহমান

‘সড়ক নিরাপদ নয়’ বলার দিন শেষ, এখন ব্যবস্থা নেয়ার প্রশ্ন: জাইমা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বাংলাদেশের সড়কব্যবস্থা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন। আজ (বুধবার, ১২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ-সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন। পোস্টের সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবিও যুক্ত করেন জাইমা রহমান। ছবিতে তাকে গাড়ির চালকের আসনে বসে থাকতে দেখা যায়।