দুদক
বেনজীরকে ফেরাতে নথি পাঠালো দুদক

বেনজীরকে ফেরাতে নথি পাঠালো দুদক

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে জাতীয় কেন্দ্রীয় ব্যুরো (এনসিবি) বাংলাদেশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ জুন) দুদক উপপরিচালক আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যেকোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (সোমবার, ১৫ জুন) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

বেনজীরকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনবে সরকার: দুদক উপ-পরিচালক

বেনজীরকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনবে সরকার: দুদক উপ-পরিচালক

দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহায়তায় সরকার দেশে ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আকতারুল ইসলাম।

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

দুদকের ৪ মামলায় শাহজাদপুরের পিআইও গ্রেপ্তার

দুদকের ৪ মামলায় শাহজাদপুরের পিআইও গ্রেপ্তার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা চারটি মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।

দুদকের পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন বহাল

দুদকের পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন বহাল

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যাসহ দুদকের করা পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

ভুয়া পরিচয়ে আনসার পদে ৩০ বছর চাকরি, অবশেষে ধরা

ভুয়া পরিচয়ে আনসার পদে ৩০ বছর চাকরি, অবশেষে ধরা

পাবনায় দীর্ঘদিন ভুয়া পরিচয়ে চাকরি করে প্রায় ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি: ঠিকাদার প্রতিষ্ঠানের সিইওকে দুদকের জিজ্ঞাসাবাদ

সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি: ঠিকাদার প্রতিষ্ঠানের সিইওকে দুদকের জিজ্ঞাসাবাদ

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই জিজ্ঞাসাবাদ করা হয়।

দুর্নীতির দুই মামলায় আত্মসমর্পণ; সাবেক মেয়র রমজান কারাগারে

দুর্নীতির দুই মামলায় আত্মসমর্পণ; সাবেক মেয়র রমজান কারাগারে

মানিকগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বিশেষ দুই মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে আবেদন

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে আবেদন

হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

হাজার কোটি টাকার ইভিএমের ভবিষ্যৎ নিয়ে সংশয়; দুদকের তদন্ত শুরু

হাজার কোটি টাকার ইভিএমের ভবিষ্যৎ নিয়ে সংশয়; দুদকের তদন্ত শুরু

নির্বাচন কমিশনের (ইসি) গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকায় কেনা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। যার অধিকাংশই নষ্ট হয়ে পড়ে আছে কমিশনের গুদামে। সামনের নির্বাচনে আদৌ এসব মেশিন ব্যবহার করা হবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়। ইভিএম মেশিন কেনাকাটায় দুর্নীতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংসদের সাউন্ড সিস্টেম মেরামতে অনিয়মের অভিযোগে দুদকের অনুসন্ধান

সংসদের সাউন্ড সিস্টেম মেরামতে অনিয়মের অভিযোগে দুদকের অনুসন্ধান

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম মেরামতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।