নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে অগ্নিদগ্ধ সন্তানের পর না ফেরার দেশে মা বিউটি

নারায়ণগঞ্জে অগ্নিদগ্ধ সন্তানের পর না ফেরার দেশে মা বিউটি

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে আট বছরের শিশু মারুফের পর না ফেরার দেশে পাড়ি জমালেন মা বিউটি। সন্তানের মৃত্যুর দুই দিন পর।

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ শিশু মারুফের মৃত্যু

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ শিশু মারুফের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে আট বছরের শিশু মারুফ মারা গেছে। আজ (শনিবার, ৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড; একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড; একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়িতে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের গুরুতর অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ (শুক্রবার, ৭ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জের বন্দরের মুছাপুর ইউনিয়নের চাঁপাতলি এলাকার সালাউদ্দিনের ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে। দগ্ধদের তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড; শিশুসহ একই পরিবারে দগ্ধ ৩

গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড; শিশুসহ একই পরিবারে দগ্ধ ৩

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। আজ (শুক্রবার, ৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু; শরীরে নির্যাতনের চিহ্ন

নারায়ণগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু; শরীরে নির্যাতনের চিহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইলো গেট এলাকায় সাদ্দাম সরদার (৩৫) নামে এক দিনমজুরের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও দগ্ধের চিহ্ন থাকায় তাকে নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু হানিফ (৫০) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ২৮ জুলাই) রাত ৯টার দিকে ফতুল্লার ইসদাইর মন্দিরসংলগ্ন কামাল হাজীর ছয়তলা ভাড়াটিয়া ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে ফজলে রাব্বি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল (সোমবার, ২৭ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এস.ও রোডস্থ উদয়ন স্মৃতি ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরঘাটে এ দুর্ঘটনা ঘটে।

শীতলক্ষ্যা নদীতে ডুবে পোশাক শ্রমিকের মৃত্যু

শীতলক্ষ্যা নদীতে ডুবে পোশাক শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বাধীন (১৯) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।আজ (সোমবার, ২৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন হাজীগঞ্জ এলাকার বাসিন্দা বাদল মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ

নারায়ণগঞ্জে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধাকে হত্যার দায়ে রুবেল প্রধান ওরফে রুবেল মুন্সি নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে দণ্ডিতকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আজ (রোববার, ২৬ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন।

প্রাইভেটকার চালকের মারধরে ইজিবাইক চালকের মৃত্যু, অভিযুক্ত আটক

প্রাইভেটকার চালকের মারধরে ইজিবাইক চালকের মৃত্যু, অভিযুক্ত আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেট কারের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল (বুধবার, ২২ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে চিটাগাং রোডের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

হাজীগঞ্জ ফেরিঘাটে র‍্যাবের অভিযান; বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

হাজীগঞ্জ ফেরিঘাটে র‍্যাবের অভিযান; বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিনসহ মো. আনন্দ (৩০) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মো. শাহিন মিয়া (৪৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১২ জুলাই) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিনগর এলাকায় নির্মাণাধীন মদিনা টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।