নারায়ণগঞ্জ
সিন্ডিকেট বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

সিন্ডিকেট বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

‘সিন্ডিকেট’ কোনো সরকারই পছন্দ করে না। আমরাও চাই, ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে। এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নারায়ণগঞ্জকে গ্রিন-ক্লিন সিটিতে রূপান্তরে কাজ করছি: এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জকে গ্রিন-ক্লিন সিটিতে রূপান্তরে কাজ করছি: এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, নারায়ণগঞ্জ একটি ছোট শহর হলেও এখানে নানা ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সবাই মিলে নারায়ণগঞ্জের সমস্যাগুলো সমাধানে কাজ করছি। চেষ্টা করছি নারায়ণগঞ্জকে একটি গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তর করতে।’

নারায়ণগঞ্জে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ (রোববার, ৫ অক্টোবর) বেলা ১১টায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ।

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান-ট্রাকের চাপায় লাইনম্যান নিহত

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান-ট্রাকের চাপায় লাইনম্যান নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে ফেরিতে যানবাহন পারাপারের সময় দুই যানবাহনের মাঝে চাপা পড়ে মো. আশরাফ হোসেন নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। আজ (সোমবার, ৫ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে ফেরিঘাটে যানবাহন ওঠানামার সময় একটি কাভার্ডভ্যান পেছন দিক থেকে চাপ দিলে এর পেছনে থাকা একটি ট্রাকের সঙ্গে চাপা পড়েন তিনি।

নারায়ণগঞ্জে এসআরবির পৃথক অভিযান; বিদেশি পিস্তল, এলজি ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জে এসআরবির পৃথক অভিযান; বিদেশি পিস্তল, এলজি ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জে পৃথক দুটি অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দেশিয় তৈরি একটি এলজি এবং সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া শটগানের ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি-১১। শনিবার ও রোববার রাতে আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জে এসব অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৮

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৮

নারায়ণগঞ্জের সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (শনিবার, ৩ অক্টোবর) দিন থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়।

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের প্রাণহানি

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের প্রাণহানি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হানিফ শিকদার (৩৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৩ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে ফতুল্লা থানাধীন ভোলাইল-মুসলিমনগর এলাকায় জনৈক আনোয়ার হোসেনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মাদক মামলায় নারায়ণগঞ্জে একজনের যাবজ্জীবন

মাদক মামলায় নারায়ণগঞ্জে একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের মামলায় মো. আলমগীর ওরফে আলমগীর ড্রাইভার নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

ডেঙ্গু চিকিৎসায় বাড়ছে ব্যয়, চাপে নিম্নবিত্তরা

ডেঙ্গু চিকিৎসায় বাড়ছে ব্যয়, চাপে নিম্নবিত্তরা

সরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসায় একজন রোগীর ব্যয় হচ্ছে কমপক্ষে ১২ হাজার টাকা, আর ঢাকার বাইরে থেকে আসা রোগীদের ক্ষেত্রে অন্তত ৩৫ হাজার টাকা। বেসরকারি হাসপাতালে এ ব্যয় লাখ টাকা ছাড়িয়ে যায়। এছাড়া চিকিৎসার সময় ও চিকিৎসা পরবর্তী শারীরিক দুর্বলতায় কাজ করতে না পারায় চাকরি যাওয়ার ঝুঁকিতে থাকেন কারখানা শ্রমিক থেকে শুরু করে নিম্নবিত্তরা।

মেঘনায় ট্রলারডুবি: তিনজনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

মেঘনায় ট্রলারডুবি: তিনজনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে চারজন নিখোঁজের ঘটনা ঘটেছে। এদের মধ্যে গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) গভীর রাতে ও আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) সকালে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রবাসী স্বামীকে বাঁচাতে ৫০ লাখ টাকা দিলেন স্ত্রী, তবু থামেনি নির্যাতন

প্রবাসী স্বামীকে বাঁচাতে ৫০ লাখ টাকা দিলেন স্ত্রী, তবু থামেনি নির্যাতন

পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২

লিবিয়ায় বাংলাদেশি প্রবাসী শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে আটকে রেখে নির্যাতন এবং সেই নির্যাতনের ভিডিও পরিবারের সদস্যদের দেখিয়ে প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ জেলা।

চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা ও প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।