
দিনের বেলায় ছেয়ে যাবে অন্ধকার, জানা গেল বিরল পূর্ণ সূর্যগ্রহণের তারিখ
মহাজাগতিক দৃশ্যের অপেক্ষায় থাকা বিজ্ঞানপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর খবর! দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর আকাশে দেখা যাবে বিরল পূর্ণ সূর্যগ্রহণ (Total Solar Eclipse)। আগামী (বুধবার, ১২ আগস্ট) চাঁদ যখন নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে চলে আসবে, তখন সূর্যের আলো সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যাবে (Total Solar Eclipse 2026 Date)। এর ফলে পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে দিনের বেলাতেই নেমে আসবে ঘুটঘুটে অন্ধকার।

প্রতি মাসে আধা ইঞ্চি করে ডুবে যাচ্ছে মেক্সিকো সিটি
দ্রুত ডুবে যাচ্ছে মেক্সিকো সিটি। মহাকাশ থেকেও দেখা যাচ্ছে, প্রতি মাসে আধা ইঞ্চি করে ডুবে যাচ্ছে শহরটি। এরমধ্য দিয়ে পৃথিবীতে অতিদ্রুত ডুবে যাওয়া শহরের তালিকায় প্রথমে আছে মেক্সিকো সিটি। নাসার শক্তিশালী রাডার প্রযুক্তির নতুন চিত্রে ওঠে এসেছে এই তথ্য। কিন্তু তলিয়ে যাওয়ার পেছনে কারণগুলো কী? কবে থেকে ডুবতে শুরু করলো এই মহানগরী?

চাঁদ থেকে পৃথিবীর দিকে ফিরছে আর্টেমিস-২
চাঁদ প্রদক্ষিণ শেষ করে পৃথিবীতে ফিরতে শুরু করেছে নাসা'র আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। এই অভিযানের মধ্য দিয়ে পৃথিবীর বাইরে এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী স্থানে মানুষের যাওয়ার নতুন রেকর্ড গড়লেন তারা।

৫০ বছরের বেশি সময় পর আবারও চাঁদে মানুষের যাত্রা
৫০ বছরেরও বেশি সময় পর আবারও চাঁদে মানুষের মিশন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ঐতিহাসিক আর্টেমিস–২ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করেছে নাসা। আবহাওয়া ও প্রযুক্তিগত বিষয় বিবেচনায় এটি সন্ধ্যা ৬টা ২৪ মিনিট থেকে রাত ৮টা ২৪ মিনিটের মধ্যে উড্ডয়ন করানো হতে পারে। বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) ভোরের দিকে হতে পারে।

আজ বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ: বাংলাদেশ থেকে কখন ও কীভাবে দেখবেন?
২০২৬ রাতের আকাশে আজ (৩ মার্চ, মঙ্গলবার) দেখা যাবে এক অপূর্ব মহাজাগতিক দৃশ্য (Celestial event)—বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Total Lunar Eclipse)। এই বিরল ঘটনায় চাঁদ টকটকে লাল রং ধারণ করবে, যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ব্লাড মুন’ (Blood Moon)। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখনই তৈরি হয় এই চমৎকার স্বর্গীয় মুহূর্ত। নাসার (NASA) তথ্যমতে, ২০২৮ সালের আগে এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর দেখার সুযোগ হবে না।

৩ মার্চ চন্দ্রগ্রহণ, দেখা যাবে ‘ব্লাড ওয়ার্ম মুন’
মহাকাশ প্রেমীদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আগামী ৩ মার্চ আকাশে দেখা যাবে বিরল ‘ব্লাড ওয়ার্ম মুন’ (Blood Worm Moon)। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) জানিয়েছে, এদিন একই সঙ্গে পূর্ণিমা এবং পূর্ণ চন্দ্রগ্রহণ (Total Lunar Eclipse) সংঘটিত হবে। ফলে চাঁদ এক বিশেষ রক্তিম বা তামাটে আভা ধারণ করবে।

সংঘর্ষ এড়াতে ইতিহাসে প্রথমবারের মতো নাসার সঙ্গে চীনের যোগাযোগ
কক্ষপথে স্যাটেলাইটের সংঘর্ষ এড়াতে ইতিহাসে প্রথমবারের মতো নাসার সঙ্গে যোগাযোগ করলো চীন। অরবিটাল কোঅপারেশনে প্রথমবারের মতন এ ঘটনা ঘটলো, যেখানে চীনের জাতীয় মহাকাশ প্রশাসন কক্ষপথে সম্ভাব্য স্যাটেলাইটের সংঘর্ষ এড়াতে কৌশলগত সমন্বয় সাধন করতে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সঙ্গে যোগাযোগ করে।

নাসার ‘স্পেস প্রোগ্রামে’ চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা
চীনের নাগরিকদের স্পেস প্রোগ্রামে অংশ নেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ব্লুমবার্গ নিউজ জানায়, ট্রাম্প প্রশাসনের চীনবিরোধী অবস্থানের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের স্টোরিটেলিং ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক মেধাবী তরুণ যুক্তরাষ্ট্রের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে। ১৫২টির বেশি দেশের প্রায় ৫৮ হাজার প্রতিযোগীর মধ্যে সেরা স্টোরিটেলিং ক্যাটাগরিতে পেয়েছেন এ আন্তর্জাতিক স্বীকৃতি। নানা প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে তারা জানান দিয়েছে নিজেদের মেধার পরিচয়।

ভিনগ্রহের গোয়েন্দা যান? সূর্যের পথে ‘অ্যাটলাস’
গ্রহাণুর মতো দেখতে নতুন কোনো বস্তু শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। হতে পারে ধূমকেতুও। বলা হচ্ছে, এর উৎস সৌরজগতের বাইরে। সত্যি হলে পৃথিবীর নক্ষত্রমণ্ডলে এটি তৃতীয় মহাজাগতিক অনুপ্রবেশের ঘটনা। সূর্যের দিকে ক্রমশ এগোচ্ছে বস্তুটি। হার্ভার্ড গবেষক এভি লোয়েবের দাবি, থার্টি ওয়ান অ্যাটলাস নামের এ বস্তুটি কোনো গোয়েন্দা অভিযানের লক্ষে তৈরি করেছে ভিনগ্রহের বাসিন্দারা।

নাসার সর্বোচ্চ প্রশাসনিক পদে পরিবর্তন আনার পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সর্বোচ্চ প্রশাসনিক পদে পরিবর্তন আনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি সই করলো বাংলাদেশ
বাংলাদেশ এখন 'আর্টেমিস অ্যাকর্ডস'-এর ৫৪তম স্বাক্ষরকারী দেশ। যা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করার একটি বৈশ্বিক উদ্যোগ।