
এনসিপি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে: নাহিদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এনসিপি শুধু সংসদে নয়, রাজপথেও সোচ্চার থাকবে।

প্রতিষ্ঠার এক বছর; স্বকীয় রাজনীতিতে গুরুত্ব এনসিপির
লাভ-ক্ষতির হিসাব মেলাচ্ছেন নেতারা
প্রতিষ্ঠার এক বছর পার করেছে গণঅভ্যুত্থানের গর্ভ থেকে জন্ম নেয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জিতেছে ছয়টি আসনে। ৩০টি আসনের প্রার্থী মিলে ভোট পেয়েছে তিন দশমিক পাঁচ শতাংশ। রাজনৈতিক পথপরিক্রমায় নিজেদের স্বকীয় পরিচয় শক্তিশালী করাই আগামীর লক্ষ্য নির্ধারণ করছে দলের কেন্দ্রীয় নেতারা।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়: নাহিদ ইসলাম
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ছয় বছরের এক কন্যা শিশু নিহতের ঘটনায় সমবেদনা জানাতে এসে তিনি এমন মন্তব্য করেন।

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে বিডিআর সদরদপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহিদ হওয়া সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান।

যদি গণভোট বাতিল হয়ে যায়, তাহলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম
গণভোট বাতিল হয়ে গেলে এ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি প্রশ্ন করেছেন, ‘কারণ আপনি কোন সংবিধান অনুযায়ী এই নির্বাচন করেছেন?’ আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) ঢাকার বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জুলাই সনদে স্বাক্ষর করলো এনসিপি
অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নোট অব ডিসেন্ট ব্যতিরেকে স্বাক্ষর করেছে দলটি। আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাক্ষর শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই আকাঙ্ক্ষার আইনি ভিত্তি নিশ্চিতের মাধ্যমেই স্বাক্ষর করেছে তার দল। তবে গণভোটে জনগণের রায় বাস্তবায়নেই সামনের মূল দায়িত্ব বললেন তিনি।

নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে তার বাসায় তারেক রহমান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে তার বাসায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর বাড্ডায় নাহিদের বাসভবনে পৌঁছান তিনি।

তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা পৌঁছে দেয়া হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পৃথকভাবে এ বার্তা পৌঁছে দেয়া হয়।

কাল সন্ধ্যায় ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের বাসায় আগামীকাল (রোববার, ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাক্ষাতে যাবেন বিএনপির চেয়ারম্যান ও সংসদ সদস্য তারেক রহমান।

দায়িত্বশীল ভূমিকা পালন: তারেক রহমান, ডা. শফিকুর ও নাহিদকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তারেক রহমান, ডা. শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের প্রতি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

আজ নিজেদের মালিকানা বুঝে নেয়ার দিন: নাহিদ ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেয়ার মাধ্যমে জনগণের আজ দেশে নিজেদের মালিকানা বুঝে নেয়ার দিন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালে বাড্ডার এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিলেন নাহিদ ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজধানীর বাড্ডার এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।