আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে শহিদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘আষাঢ়-শ্রাবণ-জুলাই’ প্রদর্শনী শেষে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্ট ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে দিল্লিতে প্রেস কনফারেন্স করেছেন শেখ হাসিনা।’
আরও পড়ুন:
আওয়ামী লীগ ও শেখ হাসিনা যা বলছে তা শুধু তাদের না বরং ভারত সরকারের ভাষ্য বলে দাবি করেছেন এনসিপির এই নেতা।
তিনি বলেন, ‘৫ আগস্টের প্রেস কনফারেন্স বাংলাদেশের বিরুদ্ধে ছিল এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। আর বন্ধুত্বের কথা বলতে হলে ভারতকে হাসিনা ও ওসমান হাদির খুনিদের ফেরত দিতে হবে। সীমান্তে হত্যা নিয়ে মীমাংসা করতে হবে।’
এছাড়া নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন নাহিদ ইসলাম।




