
ঢাকায় নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখী দাম, ক্রেতারা অস্বস্তিতে
সংযমের মাসে যেন অসংযমী নিত্যপণ্যের বাজার। হঠাৎ কিছু পণ্যের দাম বৃদ্ধি নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। রমজানের দ্বিতীয় দিনেও শসা, টমেটো, গাজর, ফুলকপি কিনতে হচ্ছে প্রথম রোজার মতোই বাড়তি দামে। এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের ঝাল বেড়েছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা। মানভেদে বেগুন ৮০ থেকে ১২০ টাকা, কোনো কোনো বাজারে তা ছুঁয়েছে ১৪০ টাকা। এদিকে পেঁয়াজের দাম কিছুটা বাড়ার পাশাপাশি আমদানি করা রসুনের দাম কেজিতে বেড়েছে প্রায় ৫০ টাকা।

রমজানের শুরুতেই পাইকারিতে ‘আগুন’, খুচরায় বাড়বে চাপ
রমজানের শুরুতেই পাইকারি বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবুসহ ইফতারের প্রয়োজনীয় সামগ্রী। যার প্রভাব পড়বে খুচরা বাজারে। পাইকারি বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কিছুটা কম থাকায় দাম বাড়তি। তবে কয়েকদিনের মধ্যই দাম নিয়ন্ত্রণে আসবে।

সরবরাহ যথেষ্ট থাকলেও রমজানের শুরুতে পেঁয়াজ-ডালের দাম ঊর্ধ্বমুখী
শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রাজধানীর বিভিন্ন বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকার পরেও কয়েকটি পণ্যে দর-দামে স্বস্তি নেই। পেঁয়াজ, মসুর ডাল, খেজুর, বেগুনসহ বিভিন্ন পণ্যের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৫ থেকে ৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলনে পণ্য খালাস ব্যাহত ও পরিবহন সংকটে পণ্যের দর বেড়েছে।

১৯ শতাংশ আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান
২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের তৈরি পোশাকখাতের সঙ্গে জড়িতদের একাংশ। যদিও ওয়াশিংটনের শুল্কনীতির কারণে দেশটিতে নিত্যপণ্যের দাম কিছুটা বাড়তে পারে এমন শঙ্কা ব্যবসায়ী নেতাদের। ২০২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৪১০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে পাকিস্তান।

পাকিস্তানের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ১০ জুন
সাড়ে ৭ শতাংশ মুদ্রাস্ফীতি এবং ৪ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে ১০ জুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে পাকিস্তান। আইএমএফের অর্ধশত শর্তের কারণে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা নেই। যদিও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়তে পারে ১৮ শতাংশ।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
রমজানের মাঝপথে এসে কমতে শুরু করেছে বেশকিছু নিত্যপণ্যের দাম। এছাড়া প্রায় সব নিত্যপণ্যের দামই স্থিতিশীল রয়েছে। এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। আর নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিদপ্তর।

নির্বাচিত সরকার ছাড়া বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব না: আমীর খসরু
নির্বাচিত সরকার ছাড়া নিত্যপণ্যের দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ (বুধবার, ৫ মার্চ) বেলা ১২ টায় রাজধানীর বনানীতে একটি আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।

কমেছে চাল, পেঁয়াজ-সবজির দাম, বাড়তি মাছের বাজার
চট্টগ্রামে কিছুটা কমেছে চালের দর। স্বস্তি মিলেছে পেঁয়াজ ও সবজিসহ বেশকিছু নিত্যপণ্যের দামে। মাংসের দাম আগের মতো থাকলেও বাড়তি মাছের বাজার। অন্যদিকে, আমদানি ফলের সরবরাহ কমায় বেড়েছে আপেল, আঙুর ও কমলার দাম। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক কমানো হলে দামও কমবে।

ওএমএসের ১০ কৃষিপণ্যের প্যাকেজ স্থগিত: অর্থ উপদেষ্টা
‘ভ্যাট বাড়ানোয় নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না’
শাক সবজিসহ নিত্যপণ্যের লাগামহীন দামের পরিপ্রেক্ষিতে, গেল অক্টোবরে সরকারিভাবে, ডিম, আলু ,পেঁয়াজ, পেঁপে, কুমড়া, করলা, পটল, লাউ ও কচুর মুখি এই ১০টি কৃষিপণ্য ভর্তুকি মূল্যে বিক্রি শুরু হয়। ৬৫০ টাকার এই প্যাকেজটি পরিচালিত হয় পরীক্ষামূলকভাবে কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে এবং এর পরিসর ছিল ঢাকার ২০টি স্থানসহ চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ নগরী।

বাংলাদেশি অভিবাসীদের আশা ট্রাম্পের আমলে স্থিতিশীল হবে যুক্তরাষ্ট্রের বাজার
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। বিশ্বের আলোচিত এই নেতা দ্বিতীয়বার হোয়াইট হাউজের চাবি বুঝে পাওয়ায় উচ্ছ্বসিত সমর্থকরা। যদিও, এর বিরুদ্ধে বিক্ষোভও করেছেন বহু ট্রাম্পবিরোধী। এ অবস্থায় ওয়াশিংটনে শপথ আয়োজন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সবকিছু ছাপিয়ে বাংলাদেশি অভিবাসীদের প্রত্যাশা ট্রাম্পের আমলে স্থিতিশীলতা ফিরবে যুক্তরাষ্ট্রের বাজার ব্যবস্থায়। যুদ্ধ আর সংঘাত থেকে বেরিয়ে শান্ত হবে বিশ্ব।

ঊর্ধ্বগতির বাজারে সাড়া ফেলেছে সুপারশপের কম্বো প্যাকেজিং
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাড়া ফেলেছে সুপারশপের বিভিন্ন কম্বো প্যাকেজিং। তবে সেই প্যাকেজিং কেবলই আশীর্বাদ হয়েছে ব্যস্ত এ শহরে ছুটে চলা মানুষদের। কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের জন্য এই কম্বো প্যাকেজ, সেই নিম্নবিত্ত মানুষদের হাতের নাগালে এসেছে কি?

কয়েকদিনের ব্যবধানে বেড়েছে আলু, পেঁয়াজ ও চালের দাম
গত কয়েক দিনের ব্যবধানে বেড়েছে আলু, পেঁয়াজ ও চালের দাম। বিক্রেতারা বলছেন দেশি পেঁয়াজের উৎপাদন পর্যাপ্ত না হওয়ার কারণেই দেখা দিয়েছে ঘাটতি। এসব নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষোভ ছিল ক্রেতাদের কণ্ঠেও।