
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে মন্ত্রী-এমপি-কূটনীতিকদের আগমন
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। মন্ত্রী, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা একে একে বঙ্গভবনে প্রবেশ করছেন।

জি-৭ সম্মেলন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা; জেনেভায় বিক্ষোভকারীদের ঢল
ফ্রান্সের রিসোর্ট শহর এভিয়ান-লেস-বাঁ-তে শুরু হতে যাওয়া ধনী দেশগুলোর জোট জি-৭-এর শীর্ষ সম্মেলনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পার্শ্ববর্তী সুইজারল্যান্ডের জেনেভা শহর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা আগামীকাল (সোমবার, ১৫ জুন) থেকে তিন দিনের এই সম্মেলনে যোগ দেবেন। এর একদিন আগে আজ (রোববার, ১৪ জুন) হাজার হাজার বিক্ষোভকারী জেনেভার রাস্তায় নেমে তাদের অসন্তোষ প্রকাশ করেন। আস্যোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিধানসভার দ্বিতীয় দফা ভোট: নিরাপত্তা থাকলেও রয়েছে বাস সংকট
বুধবার অনুষ্ঠিত হবে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বিপুল-সংখ্যক কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে নির্বাচন ঘিরে দেখা দিয়েছে বাস সংকট। সাত জেলার ১৪২টি আসনে চলবে কড়া লড়াই। ভোট গণনা আগামী ৪ মে।

‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলের সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধনসহ নানান কর্মসূচিতে যোগ দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) বেলা ১১টা ২২ মিনিটের দিকে তিনি জেলা স্টেডিয়ামে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণমঞ্চে পৌঁছান।

বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা
জাতীয়ভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (সোমবার, ২ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

পুলিশের নতুন পোশাক নিয়ে ভাবছে সরকার: আইজিপি
পুলিশ সার্ভিস থেকে ফিল্ড লেভেল পর্যন্ত সকলেই একটি ভিজিবল পোশাক চান। কারণ, বাইরে ডিউটি চলাকালে বর্তমান পোশাক সাধারণ মানুষের চোখে পড়ে না। সরকার এ বিষয়ে আলোচনা করছে এবং নতুন পোশাক দেয়া সম্ভব কি না, তা বিবেচনা করছে।

খালেদা জিয়ার মৃত্যু: হাসপাতালের সামনে নেতাকর্মীরা, নিরাপত্তা জোরদার
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনে কাল স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল (শুক্রবার, ২৬ ডিসেম্বর) বাদ জুমা সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এর প্রেক্ষিতে জাতীয় স্মৃতিসৌধ ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান; ২৫ ডিসেম্বর সংবর্ধনার প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা
১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ দিন তাকে সংবর্ধনা দেয়ার জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ, নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

শেখ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা হবে আজ। এ রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের সামনের পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

রাজধানীর পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ২
জুলাই-আগস্টের অভ্যুত্থানের একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারণ এবং একে ঘিরে ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে রাজধানীসহ দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ গুরুত্বপূর্ণ স্থানে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।