
আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির
আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১-দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামে নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

আগামীকাল টাঙ্গাইল যাচ্ছেন জামায়াত আমির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি জনসভায় যোগ দিতে আগামীকাল টাঙ্গাইল যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১-দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান।

বিএনপি-জামায়াতের কাছে মানুষের পাওয়ার আশা নেই: রেজাউল করিম
বিএনপি-জামায়াতের কাছ থেকে দেশের মানুষের নতুন করে কিছু পাওয়ার আশা নেই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা লাকসাম স্টেডিয়াম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কক্সবাজার ও চট্টগ্রামে আজ জামায়াত আমিরের নির্বাচনি জনসভা
কক্সবাজার ও চট্টগ্রামে একাধিক নির্বাচনি জনসভায় আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) অংশ নেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সকালে তিনি কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনি জনসভায় অংশ নেবেন। এরপর তিনি যাবেন কক্সবাজার সদর এলাকায়, সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন ও জনসভায় বক্তব্য রাখবেন।

মঙ্গলবার কিশোরগঞ্জের জনসভায় যাবেন জামায়াত আমির
কিশোরগঞ্জে ১১-দলীয় জোটের নির্বাচনি জনসভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় জেলার কটিয়াদী সরকারি কলেজ মাঠে জনসভা শুরু হবে। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।

এখনো কিছু মহল ভোটকে বাধাগ্রস্ত করতে চায়: তারেক রহমান
এখনো কিছু লোক আছেন যারা ভোটকে বাধাগ্রস্ত করতে চান বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) টাঙ্গাইলে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

জাতির ধাক্কা খেয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে কেউ কেউ: জামায়াত আমির
জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) কেরানীগঞ্জে সাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

ধানের শীষে ভোট দেয়ার মাধ্যমে স্বৈরাচারকে জবাব দেয়া হবে: তারেক রহমান
ধানের শীষে ভোট দেয়ার মাধ্যমে পলাতক স্বৈরাচারকে উপযুক্ত জবাব দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান
সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান।

রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান
নির্বাচনি জনসভায় যোগ দিতে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) দুপুর ১১টা ৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হন। বিমানযোগে তিনি রাজশাহী যাচ্ছেন।

জামায়াত ক্ষমতায় গেলে সব অঞ্চলের পাওনা বুঝিয়ে দেয়া হবে: ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যে অঞ্চলের যা প্রাপ্য সেটা সঠিকভাবে বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) যশোর ঈদগা ময়দানে জামায়েত ইসলামী যশোর শাখা আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।