Recent event

কেন্দ্র দখল করতে আসলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে: ডা. তাহের

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের | ছবি: সংগৃহীত
0

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের জামায়াত জোটের প্রার্থী ও নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সন্ত্রাসীরা খুবই দুর্বল। কেন্দ্র দখল করতে আসলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। দাঁড়িপাল্লার গণজোয়ার বইছে। এ জোয়াকে তরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের পায়ার খোলা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

আরও পড়ুন:

দাঁড়িপাল্লা ক্ষমতায় আসলে আগামীতে দেশে উন্নয়নের ব্যাপক আয়োজন সৃষ্টি হবে। তাই ভোটের দিন সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহবান তার। 

এসময় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

এএম