Recent event
নির্বাচন কমিশনার
জাতিকে দেয়া ওয়াদা আমরা পূরণ করতে পেরেছি: সিইসি

জাতিকে দেয়া ওয়াদা আমরা পূরণ করতে পেরেছি: সিইসি

জাতিকে দেয়া ওয়াদা আমরা পূরণ করতে পেরেছি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) ইসির কেন্দ্রীয় ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

অসৎ উদ্দেশ্যে থাকলে কোনো ছাড় নয়: ইসি সানাউল্লাহ

অসৎ উদ্দেশ্যে থাকলে কোনো ছাড় নয়: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বিভিন্ন জায়গায় টাকা নিয়ে ধরা খাওয়াটা ভালো, ভোট কেনার প্রয়াস সফল হবে না। কারো কোনো অসৎ উদ্দেশ্যে থাকলে কোনো ছাড় দেয়া হবে না। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের পর গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আজকের ঐতিহাসিক ভোটগ্রহণের শুভ সূচনার মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর ইস্কাটনে অবস্থিত ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভোটের পরের দিন সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফল হবে: ইসি সানাউল্লাহ

ভোটের পরের দিন সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফল হবে: ইসি সানাউল্লাহ

ভোটের পরের দিন সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফল হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন (ইসি)। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য করা বুথ পরিদর্শনকালে এ তথ্য জানান তিনি।

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষেধাজ্ঞা ‘পুরোপুরি স্পষ্ট নয়’: ইসি মাসউদ

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষেধাজ্ঞা ‘পুরোপুরি স্পষ্ট নয়’: ইসি মাসউদ

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা নিয়ে এখনও ‘পুরোপুরি স্পষ্টতা নেই’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাসউদ। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) এখন টেলিভিশনের সঙ্গে একান্ত ফোনালাপে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার আওতায় গণমাধ্যমকর্মীরা পড়লে কমিশনাররা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

৩ দাবিতে ইসি ভবনের সামনে নির্বাচন পর্যবেক্ষকদের মানববন্ধন

৩ দাবিতে ইসি ভবনের সামনে নির্বাচন পর্যবেক্ষকদের মানববন্ধন

মাঠপর্যায়ে যাতায়াত-খাবার ভাতা এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতসহ তিন দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে মানববন্ধন করেছে ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস)। মানববন্ধন শেষে সংগঠনের নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।

দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ: ইসি সানাউল্লাহ

দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ: ইসি সানাউল্লাহ

দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘স্বচ্ছ, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’

‘কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা তা আপনাদের বুঝতে হবে’

‘কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা তা আপনাদের বুঝতে হবে’

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা তা আপনাদের বুঝতে হবে। তা বুঝেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

সরকারি কর্মকর্তারা কোনো পক্ষের হয়ে নির্বাচনি প্রচার করতে পারবেন না: ইসি সানাউল্লাহ

সরকারি কর্মকর্তারা কোনো পক্ষের হয়ে নির্বাচনি প্রচার করতে পারবেন না: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সরকারি কর্মকর্তারা কোনো পক্ষের হয়ে নির্বাচনি প্রচার করতে পারবেন না। সাধারণ নির্বাচনের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো পক্ষ অবলম্বন করে প্রচার প্রচারণার কোনো সুযোগ নেই। সরকারি কর্মচারীরা অবগত ও সচেতনতা বাড়াতে পারবে। কিন্তু ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের ব্যাপারে কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না।

নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও ছাড় হবে না: ইসি সানাউল্লাহ

নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও ছাড় হবে না: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নিরপেক্ষতার প্রশ্নে সামান্য বিচ্যুতি হবে না। এক সুতা পক্ষপাতিত্ব মেনে নেবো না। প্রশাসনের কেউ পক্ষপাতিত্ব করছেন প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে।