ইসি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই হবে। রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে। এটি সারা বছর ধরে চলতে থাকবে।’
১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন ভালো হয়েছে। তবে ভালোর ডিগ্রি নেই। আরও ভালো করা যায় কি না; আমাদের নিজস্ব ঘাটতি ছিলো কি না, কমিশন সেই বিষয়ে ভাবছে, কাজ করছে।’
আরও পড়ুন:
ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী
তিনি বলেন, ‘স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কি না, সেটা সংসদে সিদ্ধান্তের পর ইসি সে অনুযায়ী ব্যবস্থা নিবে।’
এ সময় সাংবাদিকতার দায়িত্বে থেকে সঠিক তথ্য সরবরাহের অনুরোধও জানান ইসি।





