
পদত্যাগ করেছেন কিয়ার স্টারমার
পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আজ (সোমবার, ২২ জুন) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার পদত্যাগ করেছেন। আজ (সোমবারে, ২২ জুন) তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্বাস আরাঘচির পদত্যাগের দাবিতে ইরানে বিক্ষোভ
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির পদত্যাগের দাবিতে ইরানে বিক্ষোভ করছেন কিছু মানুষ। গতকাল (শনিবার, ১৩ জুন) মার্কিনীদের সঙ্গে চুক্তি নিয়ে একটি সাক্ষাৎকারের পরই মাসহাদে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়।

সামরিক খাতে অর্থায়ন নিয়ে বিরোধ: প্রতিরক্ষামন্ত্রীর পর সশস্ত্র বাহিনীমন্ত্রীর পদত্যাগ
সামরিক খাতে অর্থায়ন নিয়ে বিরোধের জেরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলির পর পদত্যাগ করলেন সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী কার্নস। তাদের অভিযোগ সামরিক খাতে সরকার প্রয়োজনীয় অর্থ দিতে ব্যর্থ হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। একে একে মন্ত্রীদের পদত্যাগে নতুন করে চাপের মুখে পড়েছে স্টারমার সরকার। এরইমধ্যে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক নিরাপত্তা মন্ত্রী ড্যান জারভিসকে।

তৃণমূল কংগ্রেসের আরও এক সংসদ সদস্যের পদত্যাগ
লোকসভায় ২০ জন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্যের বিদ্রোহের মধ্যেই রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন আরও এক তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য। সুখেন্দু শেখর রায়ের পর আজ (বুধবার, ১০ জুন) রাজ্যসভার সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন সুস্মিতা দেব।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ (সোমবার, ১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

বলিভিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বাসভবন ঘেরাও, রণক্ষেত্র রাজধানী
বলিভিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট রুদ্রিগো পাজের পদত্যাগের দাবিতে তারা বাসভবন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী লা পাজ। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে চলে দফায় দফায় সংঘর্ষ। চলমান অস্থিরতায় চরম সংকটে দেশটির সাধারণ মানুষ। চলমান অস্থিরতায় জ্বালানি, খাদ্য ও জরুরি চিকিৎসা সরঞ্জাম পরিবহন ব্যহত হওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ।

পদত্যাগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের কলাম লেখক ড্যান হজেস সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে দাবি করা হয়, স্টারমার তার ঘনিষ্ঠ বন্ধুদের কাছে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

ড্রোন ইস্যুতে রাজনৈতিক সংকট: লাটভিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
সম্প্রতি একটি ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সংকটে পড়েছে লাটভিয়া। প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস প্রুদসকে বরখাস্ত করার সিদ্ধান্তে জোটসঙ্গী প্রগ্রেসিভস পার্টি সমর্থন না দেয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্টারমারকে হটাতে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার প্রকাশ্য আহ্বান জানিয়ে পদত্যাগ করেছেন দেশটির প্রভাবশালী স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) পদত্যাগপত্র জমা দিয়ে তিনি স্টারমারের বিরুদ্ধে অদূরদর্শিতা ও নিজের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপানোর অভিযোগ তোলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিজের দলের এমপিদের চাপে কোণঠাসা কিয়ার স্টারমার, পদত্যাগের দাবি জোরালো
স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির শোচনীয় পরাজয়ের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের ওপর পদত্যাগের চাপ আরও তীব্র হয়েছে। নিজের দলের ভেতরেই বিদ্রোহ শুরু হওয়ায় স্টারমারের প্রধানমন্ত্রিত্ব এখন খাদের কিনারে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তার সরকারের চারজন গুরুত্বপূর্ণ সহকারী পদত্যাগ করেছেন এবং ৭০ জনেরও বেশি এমপি তাকে পদ ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিদ্রোহের মুখেও পদত্যাগ করবেন না স্টারমার, পদ ছাড়লেন ব্রিটিশ মন্ত্রী
নির্বাচনে ভরাডুবির জেরে নিজ দলের ভেতরে তীব্র বিদ্রোহের মুখে পড়লেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আজ (মঙ্গলবার, ১২ মে) মন্ত্রিসভার বৈঠকে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সব চাপ উপেক্ষা করে তিনি ‘দেশ পরিচালনার কাজ’ চালিয়ে যাবেন। তবে এরই মধ্যে সরকারের প্রথম কোনো মন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন কমিউনিটিবিষয়ক মন্ত্রী মিয়াত্তাহ ফাহনবুলেহ। টিআরটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।